Ezekiel 27:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অর্বদের লোক তার সৈন্যসামন্তের সঙ্গে চারদিকে তোমার প্রাচীরের উপরে ছিল, যুদ্ধবীরেরা তোমার সকল উচ্চগৃহে ছিল, তারা চারদিকে তোমার প্রাচীরে তাদের ঢাল টাঙ্গিয়ে রাখত; তারাই তোমাকে নিখুঁত সৌন্দর্যের অধিকারী করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অর্বদ ও হেলেকের লোকেরা তোমার চারপাশের প্রাচীরের উপর পাহারা দিত; গাম্মাদের লোকেরা তোমার উঁচু দুর্গ চৌকি দিত। তোমার চারপাশের দেয়ালে তারা তাদের ঢাল টাঙিয়ে রাখত; তোমার সৌন্দর্যের সম্পূর্ণতা তারাই এনেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্বদের লোক তোমার সৈন্যসামন্তের সহিত চারিদিকে তোমার প্রাচীরের উপরে ছিল, যুদ্ধবীরেরা তোমার সকল উচ্চগৃহে ছিল; তাহারা চারিদিকে তোমার প্রাচীরে আপন আপন ঢাল টাঙ্গাইত; তাহারাই তোমার সৌন্দর্য্য সিদ্ধ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্বদের লোক তোমার সৈন্যসামন্তের সহিত চারিদিকে তোমার প্রাচীরের উপরে ছিল, যুদ্ধবীরেরা তোমার সকল উচ্চগৃহে ছিল, তাহারা চারিদিকে তোমার প্রাচীরে আপন আপন ঢাল টাঙ্গাইত; তাহারাই তোমার সৌন্দর্য সিদ্ধ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অর্বদ ও হেলেকের লোকেরা তোমার চারপাশের দেয়ালের উপরে পাহারা দিত, আর গাম্মাদের লোকেরা তোমার উঁচু পাহারা-ঘরে চৌকি দিত। তোমার চারপাশের দেয়ালে তারা তাদের ঢাল টাংগিয়ে রাখত; তোমার সৌন্দর্যের সম্পূর্ণতা তারাই এনেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অর্বদ ও হেলেকের লোকেরা তোমার চারপাশের দেয়ালের উপরে পাহারা দিত, আর গাম্মাদের লোকেরা তোমার উঁচু পাহারা-ঘরে চৌকি দিত। তোমার চারপাশের দেয়ালে তারা তাদের ঢাল টাংগিয়ে রাখত; তোমার সৌন্দর্যের সম্পূর্ণতা তারাই এনেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরবাদের সেনানীরা রক্ষা করেছে তোমার নগর প্রাকার, গামাদের সেনানীরা রক্ষা করেছে তোমার সমূহ মিনার। তারা তোমার প্রাকারের গায়ে ঝুলিয়ে রেখেছে তাদের ঢাল। এরাই তোমায় করেছে রূপবতী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্বদ ও হেলেখের লোকরা তোমার শহর ঘিরে যে প্রাচীর, তাকে পাহারা দিত| তোমার চূড়োগুলো ছিল গামাদের অধিকারভুক্ত| তোমার শহরের চারধারের দেওয়ালে তারা তাদের ঢাল ঝুলিয়ে রাখত| তারা তোমার সৌন্দর্যকে পূর্ণ রূপ দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অর্বদের লোক তোমার সৈন্যদের চারিদিকে তোমার দেয়ালের ওপরে ছিল, যুদ্ধবীরেরা তোমার সব উঁচু গৃহে ছিল; তারা চারিদিকে তোমার দেয়ালে নিজেদের ঢাল ঝোলাত; তারাই তোমার সৌন্দর্য্য সম্পূর্ণ করেছে।