Ezekiel 27:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত রকম ধনের প্রাচুর্যের দরুন তর্শীশ তোমার বণিক ছিল; তারা রূপা, লোহা, দস্তা ও সীসা দিয়ে তোমার পণ্য পরিশোধ করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার প্রচুর ধনসম্পদের জন্য তর্শীশ তোমার সঙ্গে ব্যবসা করত; রুপো, লোহা, দস্তা ও সীসার বদলে তারা তোমার জিনিস নিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বপ্রকার ধনের প্রাচুর্য্য প্রযুক্ত তর্শীশ তোমার বণিক্ ছিল; তাহারা রৌপ্য, লৌহ, দস্তা ও সীসা দিয়া তোমার পণ্য পরিশোধ করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বপ্রকার ধনের প্রাচুর্য প্রযুক্ত তর্শীশ তোমার বণিক ছিল; তাহারা রৌপ্য, লৌহ, দস্তা ও সীসা দিয়া তোমার পণ্য পরিশোধ করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তোমার প্রচুর ধন-সম্পদের জন্য তর্শীশ তোমার সংগে ব্যবসা করত; রূপা, লোহা, দস্তা ও সীসার বদলে তারা তোমার জিনিস নিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তোমার প্রচুর ধন-সম্পদের জন্য সেপন তোমার সংগে ব্যবসা করত; রূপা, লোহা, দস্তা ও সীসার বদলে তারা তোমার জিনিস নিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্পেনের সঙ্গে তুমি ব্যবসা-বাণিজ্য করতে, তোমার অতুল পণ্যের বিনিময়ে তুমি নিয়ে আসতে রূপো, লোহা, টিন আর সীসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তোমার উত্তম বণিকদের মধ্যে তর্শীশ ছিল একজন| তারা রূপো, লোহা, দস্তা ও সীসা দিয়ে তোমার অপূর্ব জিনিসগুলি কিনত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব ধরনের ধনের প্রাচুর্য্যের জন্য তর্শীশ তোমার বনিক ছিল; তারা রূপা, লোহা, দস্তা ও সীসা দিয়ে তোমার পণ্য পরিশোধ করত।