Ezekiel 27:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দদানের লোকেরা তোমার ব্যবসায়ী ছিল, অনেক উপকূল তোমার করায়ত্ত হাট ছিল; তারা হাতির দাতের শিং ও আব্লুস কাঠ তোমার মূল্য হিসেবে আনত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘দদানের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা করত, এবং উপকূলের অনেকেই তোমার ক্রেতা ছিল; তারা হাতির দাঁত ও আবলুস কাঠ দিয়ে তোমার দাম মিটাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, অনেক উপকূল তোমার করায়ত্ত হট্ট ছিল; তাহারা হস্তিদন্তের শৃঙ্গ ও আব্লুস কাষ্ঠ তোমার মূল্যরূপে আনিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, অনেক উপকূল তোমার করায়ত্ত হাট ছিল; তাহারা হস্তিদন্তের শৃঙ্গ ও আব্লুস কাষ্ঠ তোমার মূল্যরূপে আনিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দদানের লোকেরা তোমার সংগে ব্যবসা করত এবং সমুদ্র পারের অনেক দেশই তোমার জিনিসপত্র কিনত; দাম হিসাবে তারা দিত হাতীর দাঁত ও আবলুস কাঠ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দদানের লোকেরা তোমার সংগে ব্যবসা করত এবং সমুদ্র পারের অনেক দেশই তোমার জিনিসপত্র কিনত; দাম হিসাবে তারা দিত হাতীর দাঁত ও আবলুস কাঠ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রোডস দ্বীপের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করত, সমুদ্রের উপকূলবর্তী দেশগুলির বহু লোক তোমায় গজদন্ত আর আবলুস কাঠ দিয়ে কিনে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দদানের লোকরাও তোমার সঙ্গে ব্যবসা করত| তোমার জিনিসপত্র তুমি বহু জায়গায় বেচতে| লোকে হাতির দাঁত ও আবলুশ কাঠ দিয়ে তোমার দাম মেটাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, পণ্যদ্রব্য তোমার হাতে ছিল; তারা হাতির দাঁতের শিং ও আবলুস কাঠ তোমার মূল্য হিসাবে আনত।