Ezekiel 27:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত রকমের প্রচুর ধন-সম্পদের কারণে ও তোমার নির্মিত দ্রব্যের প্রাচুর্যের জন্য দামেস্ক তোমার বণিক ছিল, সেখানকার লোকেরা হিল্‌বোনের আঙ্গুর-রস ও শুভ্র ভেড়ার লোম আনত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার তৈরি অনেক জিনিস ও প্রচুর ধনসম্পদের জন্য দামাস্কাস তোমার বণিক ছিল, তারা হিলবোনের দ্রাক্ষারস এবং জাহার থেকে পশম এনে ব্যবসা করত
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বপ্রকার ধনবাহুল্য হেতু তোমার নির্ম্মিত দ্রব্যের প্রাচুর্য্য প্রযুক্ত দম্মেশক তোমার বণিক্‌ ছিল, তথাকার লোকেরা হিল্‌বোনের দ্রাক্ষারস ও শুভ্র মেষলোম আনিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বপ্রকার ধনবাহুল্য হেতু তোমার নির্মিত দ্রব্যের প্রাচুর্য প্রযুক্ত দম্মেশক তোমার বণিক ছিল, তথাকার লোকেরা হিল্‌বোনের দ্রাক্ষারস ও শুভ্র মেষলোম আনিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার তৈরী অনেক জিনিস ও প্রচুর ধন-সম্পদের জন্য দামেস্ক হিল্‌বোনের আংগুর-রস ও সাদা পশম দিয়ে তোমার সংগে ব্যবসা করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার তৈরী অনেক জিনিস ও প্রচুর ধন-সম্পদের জন্য দামেস্ক হিল্‌বোনের আংগুর-রস ও সাদা পশম দিয়ে তোমার সংগে ব্যবসা করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দামাসকাসের লোকেরা তোমার পণ্য ও উৎপাদিত দ্রব্যসম্ভার কিনে নিয়ে যেত এবং মূল্যস্বরূপ দিয়ে যেত হেলবোনের সুরা এবং সাহার -এর পশম। তোমার পণ্যের বিনিময়ে তারা তোমাকে দিত পেটা লোহা আর মশলা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দম্মেশক তোমার একজন ভাল এতো ছিল| তোমার কাছ থেকে বহু চমৎ‌‌কার জিনিস নিয়ে সে তোমার সঙ্গে ব্যবসা চালাত| ঐসব জিনিসের জন্য তারা হিল্বোন থেকে দ্রাক্ষারস ও সাদা পশম নিয়ে আসত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সর্বপ্রকার ধন-বাহুল্যের জন্য তোমার তৈরী জিনিসের প্রাচুর্য্যের জন্য দম্মেশক তোমার বনিক ছিল, সেখানকার লোকেরা হিল্‌বানের আঙ্গুর রস ও শুভ্র মেষলোম আনত।