Ezekiel 27:19 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বদান ও গ্রীস উষল থেকে এসে তোমার পণ্যের মূল্য পরিশোধ করতো; তোমার বিনিময় যোগ্য দ্রব্যের মধ্যে পিটানো লোহা, দারচিনি ও দারুচিনি থাকতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বদান ও যবন উষল থেকে লোকেরা এসে তোমার জিনিসপত্রের বদলে নিয়ে যেত পিটানো লোহা, নীরসে ধরনের দারুচিনি ও বচ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বদান ও যবন উষল হইতে আসিয়া তোমার পণ্য পরিশোধ করিত; তোমার বিনিমেয় দ্রব্যের মধ্যে কান্তলৌহ, কাশ ও দারুচিনি থাকিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বদান ও যবন উষল হইতে আসিয়া তোমার পণ্য পরিশোধ করিত; তোমার বিনিমেয় দ্রব্যের মধ্যে কান্তলৌহ, কাশ ও দারুচিনি থাকিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বদান ও গ্রীসের লোকেরা তোমার জিনিসের বদলে দিত উষল থেকে আনা পিটানো লোহা, দারচিনি ও বচ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বদান ও গ্রীসের লোকেরা তোমার জিনিসের বদলে দিত উষল থেকে আনা পিটানো লোহা, দারচিনি ও বচ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দম্মেশক এবং উষল থেকে গ্রীসীয় লোকরা তোমার কাছ থেকে জিনিষ কিনত| তারা পেটা লোহা, কাশ ও আখ নিয়ে আসত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বদান ও যবন উষল থেকে এসে তোমার পণ্য পরিশোধ করত; তোমার বিনিময়ে জিনিসের মধ্যে পেটানো লোহা, দারুচিনি ও কলম থাকত।