Ezekiel 27:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল; তারা সমস্ত রকম শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সমস্ত রকম বহুমূল্য পাথর এবং সোনা দিয়ে তোমার পণ্য পরিশোধ করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘শিবা ও রয়মার ব্যবসায়ীরা তোমার সঙ্গে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত সব রকমের ভালো ভালো মশলা, দামি পাথর ও সোনা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল; তাহারা সর্ব্বপ্রকার শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সর্ব্বপ্রকার বহুমূল্য প্রস্তর এবং স্বর্ণ দিয়া তোমার পণ্য পরিশোধ করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল; তাহারা সর্বপ্রকার শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর এবং স্বর্ণ দিয়া তোমার পণ্য পরিশোধ করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিবা ও রয়মার ব্যবসায়ীরাও তোমার সংগে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত সব রকমের ভাল ভাল মশলা, দামী পাথর ও সোনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাবা ও রয়মার ব্যবসায়ীরাও তোমার সংগে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত সব রকমের ভাল ভাল মসলা, দামী পাথর ও সোনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেবা ও রামাহ্‌র বণিকেরা তোমার পণ্যের বিনিময়ে তোমাকে দিয়ে যেত মণিমাণিক, সোনা আর সেরা মশলা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিবা ও রামাহার বণিকরা তোমার সাথে ব্যবসা করত| তারা সমস্ত উত্তম মশলা, মূল্যবান পাথর ও সোনা দিয়ে তোমার জিনিস কিনত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল; তারা সব ধরনের শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সব ধরনের বহু-মূল্য পাথর এবং সোনা দিয়ে তোমার পন্য পরিশোধ করত।