Ezekiel 27:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা তোমার ব্যবসায়ী ছিল; এরা অপূর্ব পোশাক এবং নীল রংয়ের ও বুটিদার কাপড় ও শিল্পীত পোশাক, দড়িতে বাঁধা এরস কাঠের সিন্দুকে করে, তোমার বিক্রয় স্থানে আনয়ন করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার বাজারে সুন্দর সুন্দর পোশাক, নীল কাপড়, নকশা তোলা কাপড় এবং বিভিন্ন রংয়ের গালিচা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে আনত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা তোমার ব্যবসায়ী ছিল; ইহারা অপূর্ব্ব বস্ত্র এবং নীলবর্ণ ও বুটাদার প্রবারণ ও শিল্পিত বস্ত্র, রজ্জুবদ্ধ এরস কাষ্ঠময় সিন্দুকে করিয়া, তোমার বিক্রয়স্থানে আনয়ন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা তোমার ব্যবসায়ী ছিল; ইহারা অপূর্ব বস্ত্র এবং নীলবর্ণ ও বুটিদার ও নক্শীকৃত শিল্পিত বস্ত্র, রজ্জুবদ্ধ এরস কাষ্ঠময় সিন্দুকে করিয়া, তোমার বিক্রয়স্থানে আনয়ন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমার বাজারে সুন্দর সুন্দর পোশাক, নীল কাপড়, নক্শা তোলা কাপড় এবং রং বেরংয়ের গালিচা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে আনত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমার বাজারে সুন্দর সুন্দর পোশাক, নীল কাপড়, নক্শা তোলা কাপড় এবং রং বেরংয়ের গালিচা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে আনত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমার কাছে বিক্রি করত দামী কাপড়, বেগুনী কাপড় এবং সূচের কারুকার্য করা কাপড়, রংবেরং-এর গালিচা, শক্ত মজবুত দড়ি এবং কাছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সুঁচের কাজ করা নীল কাপড়, বহু রঙের গালিচা, শক্ত করে পাকানো দড়ি এবং এরস কাঠের গুড়ি দিয়ে ব্যবসা করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা তোমার ব্যবসায়ী ছিল, এরা অপূর্ব বস্ত্র এবং নীলবর্ন ও বিভিন্ন কম্বল ও শিল্পিত বস্ত্র, ভালো বোনা কাপড় তোমার বিক্রয়স্থানে আনত।