Ezekiel 27:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তর্শীশের জাহাজগুলো দ্রব্য-বিনিময়ে তোমার কাফেলা ছিল; এভাবে তুমি পরিপূর্ণা ছিলে, সমুদ্রগুলোর মধ্যস্থলে অতিশয় প্রতাপান্বিতা ছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তর্শীশের জাহাজগুলি তোমার জিনিসপত্র বয়ে নিয়ে আসত। সমুদ্রের মাঝখানে ভারী জিনিসপত্র নিয়ে তুমি পূর্ণ ছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তর্শীশের জাহাজ সকল দ্রব্য-বিনিময়ে তোমার কাফিলা ছিল; এইরূপে তুমি পরিপূর্ণা ছিলে, সমুদ্রগণের মধ্যস্থলে অতিশয় প্রতাপান্বিতা ছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তর্শীশের জাহাজ সকল দ্রব্য-বিনিময়ে তোমার কাফিলা ছিল; এইরূপে তুমি পরিপূর্ণা ছিলে, সমুদ্রগণের মধ্যস্থলে অতিশয় প্রতাপান্বিতা ছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তর্শীশের জাহাজগুলো তোমার জিনিসপত্র বয়ে নিয়ে আসত। সাগরের মাঝখানে অনেক জিনিসপত্র দিয়ে তুমি পূর্ণ ছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তর্শীশের জাহাজগুলো তোমার জিনিসপত্র বয়ে নিয়ে আসত। সাগরের মাঝখানে অনেক জিনিসপত্র দিয়ে তুমি পূর্ণ ছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মালবাহী জাহাজে বোঝাই করে কিনে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার। হে টায়ার, তুমি ছিলে সমুদ্রের মাঝে যেন এক বাণিজ্যতরী পরিপূর্ণ পণ্য সম্ভারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার বেচে দেওয়া জিনিসগুলি তর্শীশের জাহাজগুলি বয়ে নিয়ে যেত| “‘সোর তুমি ঐ মালবাহী জাহাজের একটির মত| তুমি সমুদ্রে বহু ধনের ভারে ভারী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তর্শীশের জাহাজ সব জিনিস-বিনিময়ে তোমার পরিবহনকারী ছিল; এই ভাবে তুমি পরিপূর্ণা ছিলে, সমুদ্রদের মাঝখানে খুব প্রতাপান্বিতা ছিলে।