Ezekiel 27:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার দাঁড়ীরা তোমাকে গভীর পানিতে নিয়ে গেছে; পূর্বীয় বায়ু সমুদ্রগুলোর মধ্যস্থলে তোমাকে ভেঙ্গে ফেলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা দাঁড় বাইত তারা তোমাকে দূর সমুদ্রে নিয়ে যাবে। কিন্তু সমুদ্রের মাঝখানে পূবের বাতাসে তোমাকে টুকরো টুকরো করে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দাঁড়ীরা তোমাকে প্রশস্ত জলে লইয়া গিয়াছে; পূর্ব্বীয় বায়ু সমুদ্রগণের মধ্যস্থলে তোমাকে ভাঙ্গিয়া ফেলিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দাঁড়ীরা তোমাকে প্রশস্ত জলে লইয়া গিয়াছে; পূর্বীয় বায়ু সমুদ্রগণের মধ্যস্থলে তোমাকে ভাঙ্গিয়া ফেলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা দাঁড় বাইত তারা তোমাকে মাঝ দরিয়ায় নিয়ে গিয়েছিল; কিন্তু সাগরের মাঝখানে পূবের বাতাসে তুমি টুকরা টুকরা হয়ে গেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা দাঁড় বাইত তারা তোমাকে মাঝ দরিয়ায় নিয়ে গিয়েছিল; কিন্তু সাগরের মাঝখানে পূর্বের বাতাসে তুমি টুকরা টুকরা হয়ে গেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মাঝি মাল্লারা যখন তোমায় নিয়ে এল মাঝ দরিয়ায় সুদূর ভূখণ্ড থেকে ছুটে এল দারুণ পূবালী ঝড় চূরমান করে দিল তোমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার দাঁড়ীরা তোমাকে গভীর সমুদ্রে নিয়ে গেছে| কিন্তু প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রেই তোমার জাহাজ ধ্বংস হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার দাঁড়বাহকেরা তোমাকে প্রশস্ত জলে নিয়ে গিয়েছে; পূর্বের বায়ু সমুদ্রদের মাঝখানে তোমাকে ভেঙে ফেলেছে।