Ezekiel 27:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমস্ত দাঁড়ী, নাবিকরা, সমুদ্রগামী সমস্ত কর্ণধার নিজ নিজ জাহাজ থেকে নেমে স্থলে দাঁড়াবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা দাঁড় টানে তারা সবাই তাদের জাহাজ ছেড়ে চলে যাবে; নাবিকেরা সকলে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমুদয় দাঁড়ী, নাবিকগণ, সমুদ্রগামী সমস্ত কর্ণধার আপন আপন জাহাজ হইতে নামিয়া স্থলে দাঁড়াইবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমুদয় দাঁড়ী, নাবিকগণ, সমুদ্রগামী সমস্ত কর্ণধার আপন আপন জাহাজ হইতে নামিয়া স্থলে দাঁড়াইবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা দাঁড় টানে তারা সবাই তাদের জাহাজ ছেড়ে চলে যাবে; নাবিকেরা সকলে সমুদ্রের পারে দাঁড়িয়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা দাঁড় টানে তারা সবাই তাদের জাহাজ ছেড়ে চলে যাবে; নাবিকেরা সকলে সমুদ্রের পারে দাঁড়িয়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটি তরী এখন পরিত্যক্ত যাত্রীরা ফিরে গেচে উপকুলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার জাহাজের সমস্ত কর্মীরা সমুদ্রে ঝাঁপ দেবে| দাঁড়ীরা ও নাবিকরা জাহাজ থেকে ঝাঁপ দিয়ে পাড়ের দিকে সাঁতার কাটবে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সমস্ত দাঁড়ি, নাবিকরা, সমুদ্রগামী সমস্ত কর্ণধার নিজেদের জাহাজ থেকে নেমে ডাঙায় দাঁড়াবে,