Ezekiel 27:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
টায়ারকে বল, হে সমুদ্রের প্রবেশস্থান-নিবাসিনী, অনেক উপকূলবর্তী জাতিদের বণিক, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে টায়ার, তুমি বলছো, আমি পরমাসুন্দরী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোরকে বলো, সমুদ্রে ঢুকবার মুখে যে রয়েছে, অনেক উপকূলে জাতিগণের বণিক, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘হে সোর, তুমি বলো, “আমি সৌন্দর্যে নিখুঁত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সোরকে বল, হে সমুদ্রের প্রবেশস্থান-নিবাসিনি, অনেক উপকূলে জাতিগণের বণিক্, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সোর, তুমি বলিতেছ, আমি পরমসুন্দরী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সোরকে বল, হে সমুদ্রের প্রবেশস্থান-নিবাসিনি, অনেক উপকূলে জাতিগণের বণিক, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সোর, তুমি বলিতেছ, আমি পরমাসুন্দরী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমুদ্রে ঢুকবার মুখে যে রয়েছে, সমুদ্র পারের অনেক জাতির যে বণিক সেই সোরকে তুমি বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘হে সোর, তুমি বলছ তুমি সৌন্দর্যে পরিপূর্ণা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমুদ্রে ঢুকবার মুখে যে রয়েছে, সমুদ্র পারের অনেক জাতির যে বণিক সেই টায়ারকে তুমি বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘হে টায়ার, তুমি বলছ তুমি সৌন্দর্যে পরিপূর্ণা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে নগরী সাগর উপকুলে অবস্থিত এবং উপকুলবাসীর সঙ্গে সে ব্যবসা-বাণিজ্য করে। সর্বাধিপতি প্রভুর বাণী তার কাছে উচ্চারণ কর: হে টায়ার, তুমি তোমার অনিন্দ্যনীয় রূপের জন্য অহঙ্কার করতে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোরের সম্বন্ধে এই কথাগুলি বলো: “‘সোর, তুমি হলে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া পথ| সমুদ্রের উপকূল বরাবর বহু উপজাতির জন্য তুমি বণিক| প্রভু, আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন: সোর তুমি নিজেকে খুব সুন্দরী ভাব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সোরকে বল, হে সমুদ্রের প্রবেশের জায়গার নিবাসিনি অনেক উপকূলে জাতিদের বনিক প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে সোর, তুমি বলছ, আমি পরমসুন্দরী।