Ezekiel 27:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা শোক করে তোমার জন্য মাতম করবে, তোমার বিষয়ে এই বলে মাতম করবে, ‘কে সমুদ্রের মধ্যস্থানে ধ্বংস হয়ে যাওয়া টায়ারের সঙ্গে তুলনীয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার জন্য জোরে জোরে কাঁদবে ও শোক করবে, তোমাকে নিয়ে তারা এই বিলাপ করবে “সমুদ্রে ঘেরা সোরের মতো করে আর কাউকে কি চুপ করিয়ে দেওয়া হয়েছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা শোক করিয়া তোমার জন্য বিলাপ করিবে, তোমার বিষয়ে এই বলিয়া বিলাপ করিবে, ‘কে সোরের তুল্য, সমুদ্রের মধ্যস্থানে নিস্তব্ধীকৃতার তুল্য?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা শোক করিয়া তোমার জন্য বিলাপ করিবে, তোমার বিষয়ে এই বলিয়া বিলাপ করিবে, ‘কে সোরের তুল্য, সমুদ্রের মধ্যস্থানে নিস্তব্ধীকৃতার তুল্য?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমার জন্য জোরে জোরে কাঁদবে ও শোক করবে; তোমাকে নিয়ে তারা এই বিলাপ করবে: “‘সাগর-ঘেরা সোরের মত করে আর কাউকে কি চুপ করিয়ে দেওয়া হয়েছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমার জন্য জোরে জোরে কাঁদবে ও শোক করবে; তোমাকে নিয়ে তারা এই বিলাপ করবে: “ ‘সাগর-ঘেরা টায়ারের মত করে আর কাউকে কি চুপ করিয়ে দেওয়া হয়েছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমার জন্য শোক গাথা উচ্চারণ করে, টায়ারের সঙ্গে কার তুলনা চলে, যে টায়ার আজ সলিল সমাধিতে চিরস্তব্ধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তাদের সেই ভারী কান্নার মধ্যেও তারা তোমায় নিয়ে এই শোক গাথা গাইবে ও কাঁদবে| “‘সোরের মত আর কে আছে! তবু সোর হল ধ্বংস সমুদ্র মাঝে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা শোক করে তোমার জন্য বিলাপ করবে, তোমার বিষয়ে এই বলে বিলাপ করবে, কে সোরের মতো, সমুদ্রের মাঝখানে নীরবতার মতো?