Ezekiel 27:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন সমুদ্রগুলো থেকে তোমার পণ্য দ্রব্য নানা স্থানে যেত, তখন তুমি বহুসংখ্যক জাতিকে তৃপ্ত করতে; তোমার ধন ও প্রচুর বিনিময়-যোগ্য দ্রব্যের দরুন তুমি দুনিয়ার বাদশাহ্‌দেরকে ধনী করতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ব্যবসার জিনিসপত্র যখন সমুদ্রে বের হত তখন তুমি অনেক জাতিকে তৃপ্ত করতে; তোমার প্রচুর ধনসম্পদ ও জিনিসপত্র দিয়ে তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন সমুদ্র সকল হইতে তোমার পণ্য দ্রব্য নানা স্থানে যাইত, তখন তুমি বহুসংখ্য জাতিকে তৃপ্ত করিতে; তোমার ধনের ও বিনিমেয় দ্রব্যের বাহুল্যে তুমি পৃথিবীর রাজগণকে ধনী করিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন সমুদ্র সকল হইতে তোমার পণ্য দ্রব্য নানা স্থানে যাইত, তখন তুমি বহুসংখ্য জাতিকে তৃপ্ত করিতে; তোমার ধনের ও বিনিমেয় দ্রব্যের বাহুল্যে তুমি পৃথিবীর রাজগণকে ধনী করিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ব্যবসার জিনিসপত্র যখন সাগরে বের হত তখন তুমি অনেক জাতিকে তৃপ্ত করতে; তোমার প্রচুর ধন-সম্পদ ও জিনিসপত্র দিয়ে তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ব্যবসার জিনিসপত্র যখন সাগরে বের হত তখন তুমি অনেক জাতিকে তৃপ্ত করতে; তোমার প্রচুর ধন-সম্পদ ও জিনিসপত্র দিয়ে তুমি দুনিয়ার বাদশাহ্‌দের ধনী করতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন তোমার বাণিজ্যের পণ্যসম্ভার যেত দেশ-বিদেশে তখন তুমি প্রতিটি জাতির প্রয়োজন মিটিয়েছ। তোমার পণ্যসম্ভারের প্রাচুর্যে নৃপতিরা হয়েছে ঐশ্বর্যবান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার ব্যবসায়ীরা সমুদ্র পারাপার করল, তোমার বিপুল ধনে ও পণ্যে তুমি বহুলোককে তুষ্ট করলে| পৃথিবীর রাজাদের ধনী করলে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সমুদ্র সব থেকে তোমার পণ্য দ্রব্য নানা জায়গায় যেত, তখন তুমি বহুসংখ্যক জাতিকে সন্তুষ্ট করতে; তোমার ধনের ও বিনিময়ে জিনিসের বাহুল্যে তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে।