Ezekiel 27:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তুমি সমুদ্র দ্বারা গভীর পানিতে ভেঙ্গে গেলে তোমার বিনিমেয় দ্রব্য ও তোমার সমস্ত সমাজ তোমার মধ্যে ডুবে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি এখন সমুদ্রের আঘাতে গভীর জলের মধ্যে চুরমার হয়েছ; তোমার জিনিসপত্র ও তোমার সব লোক তোমার সঙ্গে ডুবে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তুমি সমুদ্র দ্বারা গভীর জলে ভগ্ন হইলে তোমার বিনিমেয় দ্রব্য ও তোমার সমস্ত সমাজ তোমার মধ্যে পতিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তুমি সমুদ্র দ্বারা গভীর জলে ভগ্ন হইলে তোমার বিনিমেয় দ্রব্য ও তোমার সমস্ত সমাজ তোমার মধ্যে পতিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি এখন সাগরের আঘাতে গভীর জলের মধ্যে চুরমার হয়েছ; তোমার জিনিসপত্র ও তোমার সব লোক তোমার সংগে ডুবে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি এখন সাগরের আঘাতে গভীর পানির মধ্যে চুরমার হয়েছ; তোমার জিনিসপত্র ও তোমার সব লোক তোমার সংগে ডুবে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন তুমি বিধ্বস্ত, চূর্ণবিচূর্ণ সমুদ্রবক্ষে, সাগরের অতল গভীরে তুমি নিমজ্জিত তোমার সমগ্র পণ্যসম্ভার ও তোমার নাবিকেরা তোমারই সাথে অদৃশ্য হয়েছে সাগর গর্ভে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন তুমি সমুদ্র ও তার গভীর জলের দ্বারা চূর্ণ হয়েছ| তোমার বানিজ্যিক পণ্য ও তোমার সমস্ত নাবিকদল তোমার সঙ্গে ডুবে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তুমি সমুদ্র দ্বারা গভীর জলে ভেঙে গেলে, তোমার বিনিময়ের জিনিস ও তোমার সমস্ত সমাজ তোমার মধ্যে পতিত হল।