Ezekiel 27:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উপকূল-নিবাসীরা সকলে তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হয়েছে ও তাদের বাদশাহ্‌রা ভীষণ ভয় পেয়েছে, ভয়ে তাদের মুখ শুকিয়ে গিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা উপকূলে বাস করে তারা তোমার অবস্থা দেখে হতভম্ব; তাদের রাজারা ভয়ে কেঁপে উঠছে এবং তাদের মুখ ভয়ে বিকৃত হয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উপকূল-নিবাসিগণ সকলে তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হইয়াছে, ও তাহাদের রাজগণ নিতান্ত উদ্বিগ্ন হইয়াছে, বিকৃতবদন হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উপকূল-নিবাসিগণ সকলে তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হইয়াছে, ও তাহাদের রাজগণ নিতান্ত উদ্বিগ্ন হইয়াছে, বিকৃতবদন হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাগর পারে বাসকারী লোকেরা সবাই তোমার অবস্থা দেখে হতভম্ব হয়েছে; তাদের রাজারা ভয়ে কেঁপে উঠেছে এবং তাদের মুখ ভয়ে শুকিয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাগর পারে বাসকারী লোকেরা সবাই তোমার অবস্থা দেখে হতভম্ব হয়েছে; তাদের বাদশাহ্‌রা ভয়ে কেঁপে উঠেছে এবং তাদের মুখ ভয়ে শুকিয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপকূলবাসী সকলে তোমার এই দুর্ভাগ্যের আকস্মিক আঘাতে বিমূঢ়, বিচলিত। এমনকি নৃপতিবৃন্দও আতঙ্কে বিহ্বল, তাদের মুখে ভীতির ছাপ সুস্পষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপকূলে বাসকারী সব লোকে তোমার সম্বন্ধে বিস্মিত| তাদের রাজারা ভয়ানকভাবে ভীত| তাদের মুখ সেই বিস্ময় প্রকাশ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপকূল-নিবাসিরা সবাই তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হয়েছে ও তাদের রাজারা নিতান্ত উদ্বিগ্ন হয়েছে, তাদের মুখ কম্পিত হয়েছে।