Ezekiel 27:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাতিদের মধ্যবর্তী বণিকরা তোমার বিষয়ে শিস দেয়; তুমি ত্রাসস্বরূপ হলে এবং তুমি চিরকালের জন্য শেষ হয়ে যাবে।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিগণের মধ্যের ব্যবসায়ীরা তোমাকে দেখে টিটকারি দেয়; তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গিয়েছ আর তুমি থাকবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাতিগণের মধ্যবর্ত্তী বণিক্‌গণ তোমার বিষয়ে শিশ দেয়; তুমি ত্রাসস্বরূপ হইলে, এবং তুমি কোন কালে আর হইবে না।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাতিগণের মধ্যবর্তী বণিকগণ তোমার বিষয়ে শিস দেয়; তুমি ত্রাসস্বরূপ হইলে, এবং তুমি কোন কালে আর হইবে না।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিদের মধ্যেকার ব্যবসায়ীরা তোমাকে দেখে টিট্‌কারি দেয়। তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গেছ; তুমি আর থাকবে না।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিদের মধ্যেকার ব্যবসায়ীরা তোমাকে দেখে টিট্‌কারি দেয়। তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গেছ; তুমি আর থাকবে না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি শেষ হয়ে গেলে চিরতরে! সারা পৃথিবীর মহাজনেরা ভীত,সন্ত্রস্ত এই কথা ভেবে যে তোমার মত দুর্ভাগ্য তাদের জন্যও অপেক্ষা করে আছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য দেশের বণিকরা তোমাকে নিয়ে শিস দেয়| কারণ তুমি শেষ হয়ে গেছ, আর কখনও তোমায় পাওয়া যাবে না|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিদের মধ্যবর্তী বনিকরা তোমার বিষয়ে শিস দেয়; তুমি ভীত হলে এবং তুমি আর থাকবে না।