Ezekiel 27:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমুদ্রগুলোর মধ্যস্থলে তোমার স্থান আছে; তোমার নির্মাণকারীরা তোমাকে সৌন্দর্যময়ী করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমুদ্রের মধ্যে তোমার রাজ্য; তোমার নির্মাণকারীরা তোমার সৌন্দর্যে সম্পূর্ণতা এনেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমুদ্রগণের মধ্যস্থলে তোমার স্থান আছে; তোমার নির্ম্মাণকারীরা তোমার সৌন্দর্য্য সিদ্ধ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমুদ্রগণের মধ্যস্থলে তোমার স্থান আছে; তোমার নির্মাণকারীরা তোমার সৌন্দর্য সিদ্ধ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমুদ্রের মধ্যে তোমার রাজ্য; একটা সুন্দর জাহাজের মত করে মিস্ত্রিরা তোমার সৌন্দর্যে সম্পূর্ণতা এনেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমুদ্রের মধ্যে তোমার রাজ্য; একটা সুন্দর জাহাজের মত করে মিস্ত্রিরা তোমার সৌন্দর্যে সম্পূর্ণতা এনেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমুদ্র তোমার বাসভূমি, তোমার শিল্পীরা তোমায় গড়েছে অপরূপ এক তরীর রূপসজ্জায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভূমধ্যসাগর তোমার শহরের সীমা| তোমার নির্মাতারা তোমাকে সত্যিই সুন্দরী করে গড়েছিল| সেই জাহাজগুলোর মতন, যারা তোমা হতে পাড়ি দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমুদ্রদের মাঝখানে তোমার জায়গা আছে; তোমার নির্মাণকারীরা তোমার সৌন্দর্য্য সিদ্ধ করেছে।