Ezekiel 27:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সনীরীয় দেবদারু কাঠ দিয়ে তোমার সমস্ত তক্তা প্রস্তুত করেছে, তোমার জন্য মাস্তুল প্রস্তুত করার জন্য লেবানন থেকে এরস গাছ এনেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সনীর থেকে দেবদারু গাছ দিয়ে তোমার সমস্ত তক্তা তৈরি করেছে; লেবাননের সিডার গাছ নিয়ে তোমার জন্য মাস্তুল তৈরি করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সনীরীয় দেবদারু কাষ্ঠে তোমার সমস্ত তক্তা প্রস্তুত করিয়াছে, তোমার জন্য মাস্তুল প্রস্তুত করণার্থে লিবানোন হইতে এরস বৃক্ষ গ্রহণ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সনীরীয় দেবদারু কাষ্ঠে তোমার সমস্ত তক্তা প্রস্তুত করিয়াছে, তোমার জন্য মাস্তুল প্রস্তুত করণার্থে লিবানোন হইতে এরস বৃক্ষ গ্রহণ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সনীর এলাকার বেরস গাছ থেকে তারা তোমার সব তক্তা বানিয়েছে; তোমার মাস্তুল তৈরী করবার জন্য তারা লেবানন থেকে এরস গাছ এনেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সনীর এলাকার বেরস গাছ থেকে তারা তোমার সব তক্তা বানিয়েছে; তোমার মাস-ুল তৈরী করবার জন্য তারা লেবানন দেশ থেকে এরস গাছ এনেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারমোন পর্বত থেকে ফার গাছ এনে তক্তা বানিয়েছে তোমার জন্য, লেবানন থেকে সীডার কাঠ এনেছে তোমার মাস্তুল করবে বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার নির্মাতারা তক্তা তৈরী করার জন্য সনীর পর্বত থেকে এরস কাঠ এনে ব্যবহার করত| তারা লিবানোনের এরস গাছ ব্যবহার করে তোমার মাসুল তৈরী করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সনীরীয় দেবদারু কাঠে তোমার সমস্ত তক্তা তৈরী করেছে, তোমার জন্য মাস্তুল তৈরী করার জন্যে লিবানোন থেকে এরস গাছ গ্রহণ করেছে।