Ezekiel 27:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বাশন দেশীয় অল্লোন গাছ থেকে তোমার দাঁড় প্রস্তুত করেছে; সাইপ্রাস উপকূলগুলো থেকে আনা তাশূর কাঠ দিয়ে খচিত হাতির দাঁত দ্বারা তোমার পাটাতন নির্মাণ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাশন দেশের ওক কাঠ দিয়ে তোমার দাঁড়গুলি তৈরি করেছে; সাইপ্রাসের উপকূল থেকে চিরহরিৎ গাছের কাঠ এনে তারা তোমার পাটাতন বানিয়ে হাতির দাঁত দিয়ে সাজিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বাশন দেশীয় অল্লোন বৃক্ষ হইতে তোমার দাঁড় প্রস্তুত করিয়াছে; কিত্তীয় উপকূলসমূহ হইতে আনীত তাশূর কাষ্ঠে খচিত হস্তিদন্ত দ্বারা তোমার তক্তা নির্ম্মাণ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বাশন দেশীয় অলোন বৃক্ষ হইতে তোমার দাঁড় প্রস্তুত করিয়াছে; কিত্তীয় উপকূলসমূহ হইতে আনীত তাশূর কাষ্ঠে খচিত হস্তিদন্ত দ্বারা তোমার তক্তা নির্মাণ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বাশন দেশের এলোন গাছ থেকে বানিয়েছে তোমার দাঁড়গুলো; সাইপ্রাস থেকে তাশূর কাঠ এনে তারা তোমার পাটাতন বানিয়ে হাতীর দাঁত দিয়ে সাজিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বাশন দেশের এলোন গাছ থেকে বানিয়েছে তোমার দাঁড়গুলো; সাইপ্রাস দ্বীপ থেকে তাশূর কাঠ এনে তারা তোমার পাটাতন বানিয়ে হাতীর দাঁত দিয়ে সাজিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার দাঁড় তৈরীর জন্য বাশান থেকে এনেছে ওক গাছ। সাইপ্রাসের পাইন কাঠ দিয়ে তৈরী করেছে তোমার অন্তঃপুর, সাজিয়ে দিয়েছে গজদন্তের সুশোভন কারুকার্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বৈঠা তৈরী করতে বাশনের ওক কাঠ ব্যবহার করেছিল| জাহাজের কুঠুরী তৈরী করার জন্য সাইপ্রাসের পাইন কাঠ ব্যবহার করেছিল| তারা থাকার জায়গাটা সাজিয়েছিল হাতির দাঁতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বাশন দেশীয় অলোন গাছ থেকে তোমার দাঁড় তৈরী করেছে; কিত্তীয় উপকূলসমূহ থেকে আনা তাশূর কাঠে খোদাই করা হাতির দাঁত দিয়ে তোমার তক্তা তৈরী করেছে।