Ezekiel 27:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নিশান হবার জন্য মিসর দেশ থেকে আনা সূচী-কর্মে চিত্রিত মসীনা-কাপড় তোমার পাল ছিল; ইলীশার উপকূলগুলো থেকে আনা নীল ও বেগুনী কাপড় ছিল তোমার আচ্ছাদন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরের সুন্দর নকশা তোলা মসিনার কাপড় দিয়ে তোমার পাল তৈরি করা হয়েছিল এবং সেটি তোমার পতাকা হিসেবে ব্যবহার হত; ইলীশা থেকে আনা নীল আর বেগুনি কাপড় ছিল তোমার চাঁদোয়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পতাকা হইবার জন্য মিসর দেশ হইতে আনীত সূচী-কর্ম্মে চিত্রিত মসীনা-বস্ত্র তোমার পাইল ছিল; ইলীশার উপকূলসমূহ হইতে আনীত নীল ও বেগুনে বস্ত্র তোমার আচ্ছাদন ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পতাকা হইবার জন্য মিসর দেশ হইতে আনীত সূচী-কর্মে চিত্রিত মসীনা-বস্ত্র তোমার পাল ছিল; ইলীশার উপকূলসমূহ হইতে আনীত নীল ও বেগুনে বস্ত্র তোমার আচ্ছাদন ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরের সুন্দর নক্শা তোলা মসীনার কাপড় দিয়ে তোমার পাল তৈরী করা হয়েছিল এবং সেটা দিয়েই লোকে তোমাকে চিনতে পারত। ইলীশা থেকে আনা নীল আর বেগুনে কাপড় ছিল তোমার চাঁদোয়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরের সুন্দর নক্শা তোলা মসীনার কাপড় দিয়ে তোমার পাল তৈরী করা হয়েছিল এবং সেটা দিয়েই লোকে তোমাকে চিনতে পারত। ইলীশা থেকে আনা নীল আর বেগুনে কাপড় ছিল তোমার চাঁদোয়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের সূচীশিল্পে শোভিত রেশমী বস্ত্রে তৈরী করেছে তোমার পাল, বহুদূর থেকে চেনা যায় সহজেই। তোমার আচ্ছাদন রচিত হয়েছে সাইপ্রাস দ্বীপের সূক্ষ্ম বেগুনী কাপড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পাল তৈরী করতে ব্যবহৃত হয়েছিল মিশরের তৈরী রঙ্গীন মসিনা| সেই পালই ছিল তোমার পতাকা, তোমার কুঠুরির আচ্ছাদন ছিল নীল ও বেগুনী রঙের| ওসব সাইপ্রাস ইলীশা উপকূল থেকে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পতাকার মত মিশর থেকে আনা রঙিন মসীনা-বস্ত্র তোমার পাল ছিল; ইলীশার উপকূল-সমূহ থেকে আনা নীল ও বস্ত্র তোমার আচ্ছাদন ছিল।