Ezekiel 28:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বিদেশীদের হাতে খৎনা-না-করানো লোকদের মত মরবে, কেননা আমি এই কথা বললাম, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি বিদেশিদের হাতে অচ্ছিন্নত্বকের মতো মরবে। আমি বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বিদেশীদের হস্ত দ্বারা অচ্ছিন্নত্বক্ লোকদের ন্যায় মরিবে, কেননা আমি ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বিদেশীদের হস্ত দ্বারা অচ্ছিন্নত্বক্ লোকদের ন্যায় মরিবে, কেননা আমি ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বিদেশীদের হাতে সুন্নত-না-করানো লোকদের মত মারা যাবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বিদেশীদের হাতে খৎনা-না-করানো লোকদের মত মারা যাবে। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ম্লেচ্ছ বিদেশীদের হাতে পথের কুকুরের মত তুমি প্রাণ হারাবে। আমি সর্বাধিপতি প্রভু এই আদেশ জারি করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার সঙ্গে বিদেশীদের মত আচরণ করা হবে এবং তুমি অপরিচিতদের মধ্যে মারা যাবে| এই সমস্ত ঘটনাগুলো ঘটবে কারণ আমি এরকমই আজ্ঞা দিয়েছিলাম!” প্রভু আমার সদাপ্রভু এই সব বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বিদেশীদের হাত দ্বারা অচ্ছিন্নত্বক লোকেদের মতো মরবে, কারণ আমি এটা বললাম, এটা প্রভু সদাপ্রভু বলেন।