Ezekiel 28:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি টায়ারের বাদশাহ্র জন্য মাতম কর ও তাকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি পরিমাণের মুদ্রাঙ্ক, তুমি পূর্ণজ্ঞান, তুমি সৌন্দর্যে সিদ্ধ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, সোরের রাজার জন্য তুমি বিলাপ করে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘তুমি ছিলে নিখুঁতের মুদ্রাংক, জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে নিখুঁত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি সোরের রাজার জন্য বিলাপ কর, ও তাহাকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি পরিমাণের মুদ্রাঙ্ক, তুমি পূর্ণজ্ঞান, তুমি সৌন্দর্য্যে সিদ্ধ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি সোরের রাজার জন্য বিলাপ কর, ও তাহাকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি পরিমাণের মুদ্রাঙ্ক, তুমি পূর্ণজ্ঞান, তুমি সৌন্দর্যে সিদ্ধ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, সোরের রাজার বিষয়ে তুমি বিলাপ করে করে তাকে বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘তুমি ছিলে সম্পূর্ণ নিখুঁত, জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে পরিপূর্ণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, টায়ারের বাদশাহ্র বিষয়ে তুমি বিলাপ করে করে তাকে বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘তুমি ছিলে সম্পূর্ণ নিখুঁত, জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে পরিপূর্ণ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, টায়ারের রাজার জন্য যে ভবিতব্য অপেক্ষা করে আছে, তার জন্য শোক কর। আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, তাকে বল: একদা তুমি ছিলে পূর্ণতার প্রকৃষ্ট উদাহরণ, ছিলে পরম জ্ঞানী, সর্বাঙ্গসুন্দর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, সোরের রাজাকে নিয়ে এই শোকের গানটা গাও| তাকে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেছেন: “‘তুমি একজন আদর্শবান লোক ছিলে, প্রজ্ঞায় পূর্ণ ও সর্বাঙ্গ সুন্দর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মানুষের-সন্তান, তুমি সোরের রাজার জন্য বিলাপ কর ও তাকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি পরিপূর্ণতার আদর্শ, সম্পূর্ণ জ্ঞান এবং নিখুঁত সৌন্দর্য্য!