Ezekiel 28:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আল্লাহ্র বাগান আদনে ছিলে; সব রকম দামী দামী পাথর, চূণি, পীতমণি, হীরক, বৈদূর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্তমণি ও মরকত এবং সোনা তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাক ও বাঁশীর কারুকার্য তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টির দিনে এসব প্রস্তুত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি ঈশ্বরের বাগান এদনে ছিলে; প্রত্যেক মূল্যবান পাথরে তুমি সজ্জিত ছিলে: পোখরাজ, পীতমণি, হীরা, বৈদূর্যমণি, গোমেদ, সূর্যকান্তমণি, নীলকান্তমণি, ফিরোজা ও পান্না। তোমার অলংকার এবং কারুকার্য সোনা দিয়ে তৈরি করা হয়েছিল; তুমি যেদিন সৃষ্টি হয়েছিলে সেইদিন এগুলি তৈরি করা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে; সর্ব্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চূণি, পীতমণি, হীরক, বৈদূর্য্যমণি, গোমেদক, সূর্য্যকান্ত, নীলকান্ত, হরিণ্মণি ও মরকত, এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাকের ও বাঁশীর কারুকার্য্য তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টিদিনে এ সকল প্রস্তুত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে; সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চূণি, পীতমণি, হীরক, বৈদূর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত হরিণ্মণি ও মরকত, এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাকের ও বাঁশীর কারুকার্য তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টিদিনে এই সকল প্রস্তুত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ঈশ্বরের বাগান এদনে ছিলে। সব রকম দামী দামী পাথর, সার্দীয়মণি, পীতমণি, হীরা, পোখরাজ, বৈদুর্যমণি, সূর্যকান্তমণি, নীলকান্তমণি, চুনী, পান্না ও সোনা দিয়ে তুমি সাজানো ছিলে; তোমার সৃষ্টির দিনে এগুলোকে প্রস্তুত করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আল্লাহ্র বাগান আদনে ছিলে। সব রকম দামী দামী পাথর, সার্দীয়মণি, পীতমণি, হীরা, পোখরাজ, বৈদুর্যমণি, সূর্যকান্তমণি, নীলকান্তমণি, চুনী, পান্না ও সোনা দিয়ে তুমি সাজানো ছিলে; তোমার সৃষ্টির দিনে এগুলোকে প্রস্তুত করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ছিলে এদনে ঈশ্বরের উদ্যানে, সর্বপ্রকার মণিমাণিক্য ছিল তোমার ভূষণ: চুণি, পান্না, হীরক, বৈদুর্যমণি, নীলা, পোখরাজ, নীলকান্তমণি, গোমেদ আর মরকতে খচিত তোমার সুবর্ণ অলঙ্কার। তোমার সৃষ্টিলগ্নেই তোমারই জন্য রচিত হয়েছিল এগুলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে| তোমার কাছে সব ধরণের মূল্যবান পাথর চুনি, পীতমনি, হীরে, বৈদুর্য্যমণি গোমেদক সূর্যকান্ত, নীলকান্ত, হরিম্মণি ও মরকত ছিল| প্রতিটি পাথরই স্বর্নখচিত ছিল| তোমার সৃষ্টির দিনে তুমি ঐ সৌন্দর্য্যে ভূষিত হয়েছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিল; সব ধরনের বহুমূল্য পাথর, চূনি, পীতমণি, হীরক, বৈদুর্য্যমণি, গোমেদ, সূর্য্যকান্ত, নীলকান্ত, হরিণমণি ও মরকত এবং সোনা তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাকের ও বাঁশীর কারুকাজ তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টিদিনে এ সব তৈরী হয়েছিল।