Ezekiel 28:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি অভিষিক্ত আচ্ছাদক কারুবী ছিলে, আমি তোমাকে স্থাপন করেছিলাম, তুমি আল্লাহ্‌র পবিত্র পর্বতে ছিলে; তুমি আগুনের মত ঝক্‌মক করা পাথরের মধ্যে চলাচল করতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রক্ষাকারী করূব হিসেবে তোমাকে অভিষেক করা হয়েছিল, কারণ সেইভাবেই আমি তোমাকে অভিষিক্ত করেছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পাহাড়ে ছিলে; তুমি অগ্নিময় পাথরের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি অভিষিক্ত আচ্ছাদক করূব ছিলে, আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম, তুমি ঈশ্বরের পবিত্র পর্ব্বতে ছিলে; তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি অভিষিক্ত আচ্ছাদক করূব ছিলে, আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম, তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে; তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রক্ষাকারী করূব হিসাবে তোমাকে অভিষেক করা হয়েছিল, কারণ সেইভাবেই আমি তোমাকে নিযুক্ত করেছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পাহাড়ে ছিলে; তুমি আগুনের মত ঝক্‌মক করা পাথরের মধ্য দিয়ে হাঁটা-চলা করতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রক্ষাকারী কারুবী হিসাবে তোমাকে অভিষেক করা হয়েছিল, কারণ সেইভাবেই আমি তোমাকে নিযুক্ত করেছিলাম। তুমি আল্লাহ্‌র পবিত্র পাহাড়ে ছিলে; তুমি আগুনের মত ঝক্‌মক করা পাথরের মধ্য দিয়ে হাঁটা-চলা করতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমায় পাহারা দেবার জন্য সেখানে ভীষণদর্শন এক দূতকে নিয়োগ করলাম আমি । তুমি থাকতে আমার পবিত্র পর্বতে, বিচরণ করতে দ্যুতিময় মণিমাণিক্যের মাঝখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বিশেষ ভাবে তোমার জন্যই একজন করূবকে তোমার একজন অভিভাবক হিসেবে নিযুক্ত করেছিলাম| আমি তোমাকে ঈশ্বরের পবিত্র পর্বতের ওপর স্থাপন করেছিলাম| আগুনের মত চকচকে ঐ মণি মানিক্যের মধ্যে দিয়ে তুমি যাতায়াত করতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি অভিষিক্ত আচ্ছাদক করূব ছিলে, আমি তোমাকে স্থাপন করেছিলাম, তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে; তুমি আগুনের পাথরগুলির মধ্যে দিয়ে যেতে।