Ezekiel 28:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার অপরাধের কারণে তুমি নিজের বাণিজ্য-বিষয়ক অন্যায় দ্বারা নিজের পবিত্র স্থানগুলো নাপাক করেছ; এজন্য আমি তোমার মধ্য থেকে আগুন বের করলাম, সে তোমাকে গ্রাস করলো; এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্ম করে ভূমিতে ফেলে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার অনেক পাপ ও অসৎ ব্যবসা দিয়ে তুমি নিজের উপাসনার জায়গাগুলি অপবিত্র করেছ। এই জন্য আমি তোমার মধ্যে থেকে আগুন বের করলাম আর তা তোমাকে পুড়িয়ে দিল, এবং যারা দেখছিল তাদের চোখের সামনে আমি তোমাকে মাটির উপরে ছাই করে দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্যবিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ; এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল; এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্ম করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্যবিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ; এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল; এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্ম করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অনেক পাপ ও অসৎ ব্যবসা দিয়ে তুমি নিজের উপাসনার জায়গাগুলো অপবিত্র করেছ। এইজন্য আমি তোমার মধ্যে আগুন লাগিয়ে দিলাম আর তা তোমাকে পুড়িয়ে ফেলল; যারা দেখছিল তাদের সকলের চোখের সামনে আমি তোমাকে মাটির উপরে ছাই করে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার অনেক গুনাহ্ ও অসৎ ব্যবসা দিয়ে তুমি নিজের এবাদতের জায়গাগুলো নাপাক করেছ। এইজন্য আমি তোমার মধ্যে আগুন লাগিয়ে দিলাম আর তা তোমাকে পুড়িয়ে ফেলল; যারা দেখছিল তাদের সকলের চোখের সামনে আমি তোমাকে মাটির উপরে ছাই করে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেনা-বেচায় তুমি এত অসাধুতা করলে যে তোমার উপাসনার স্থানগুলি দুর্নীতির আড়ত হয়ে উঠল। তাই আমি নগরে আগুন লাগিয়ে দিলাম, সব ভস্ম হয়ে মাটিতে মিশে গেল। যারা একদিন তোমার দিকে বিমুগ্ধ নয়নে চেয়ে থাকত, তারা এবার দেখবে যে তুমি ভস্ম হয়ে গেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অসাধু ব্যবসায়ী হিসাবে তুমি বহু অন্যায় কাজ করেছিলে| এই ভাবে পবিত্রস্থানগুলি অশুচি করলে| তাই আমি তোমার মধ্যে থেকেই আগুন বার করলাম| আর তা তোমাকে জ্বালিয়ে দিল ও তুমি পুড়ে ছাই হলে| আর এখন সবাই তোমার লজ্জা দেখতে পাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার অপরাধের কারণে তুমি নিজ বানিজ্যবিষয়ক অন্যায় দ্বারা নিজের পবিত্র জায়গা সব অপবিত্র করেছ; তাই আমি তোমার কাছ থেকে আগুন বের করে নিলাম, সে তোমাকে গ্রাস করল এবং আমি তোমাকে দর্শনকারী সবার সামনে ছাই করে ভূমিতে ফেলে দিলাম।