Ezekiel 28:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি টায়ারের শাসনকর্তাকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমার অন্তর গর্বিত হয়েছে, তুমি বলেছ, আমি দেবতা, আমি সমুদ্রগুলোর মধ্যস্থলে দেবতাদের আসনে বসে আছি; কিন্তু তুমি তো মানুষ মাত্র, দেবতা নও, তবুও তোমার অন্তরকে দেবতার অন্তরের মত বলে মনে করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, তুমি সোরের শাসনকর্তাকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘তোমার অন্তরের অহংকারে তুমি বলো, “আমি দেবতা; সমুদ্রের মাঝখানে আমি ঈশ্বরের সিংহাসনে বসে আছি।” কিন্তু তুমি একজন মানুষ, দেবতা নও, যদিও তুমি মনে করো যে তুমি ঈশ্বরের মতো জ্ঞানী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি সোরের অধ্যক্ষকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমার চিত্ত গর্ব্বিত হইয়াছে, তুমি বলিয়াছ, আমি দেবতা, আমি সমুদ্রগণের মধ্যস্থলে ঈশ্বরের আসনে বসিয়া আছি; কিন্তু তুমি ত মনুষ্যমাত্র, দেবতা নহ, তথাপি আপন চিত্তকে ঈশ্বরের চিত্তের তুল্য বলিয়া মানিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি সোরের অধ্যক্ষকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমার চিত্ত গর্বিত হইয়াছে, তুমি বলিয়াছ, আমি দেবতা, আমি সমুদ্রগণের মধ্যস্থলে ঈশ্বরের আসনে বসিয়া আছি; কিন্তু তুমি ত মনুষ্যমাত্র, দেবতা নহ, তথাপি আপন চিত্তকে ঈশ্বরের চিত্তের তুল্য বলিয়া মানিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তুমি সোরের শাসনকর্তাকে বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘তোমার অন্তরের অহংকারে তুমি বলেছ যে, তুমি দেবতা; তুমি সাগরের মধ্যে দেবতার সিংহাসনে বসে আছ। কিন্তু তুমি তো একজন মানুষ, দেবতা নও, যদিও তুমি নিজেকে দেবতার মত জ্ঞানী মনে করছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তুমি টায়ারের শাসনকর্তাকে বল যে, আল্লাহ্‌ মালিক বলছেন, ‘তোমার দিলের অহংকারে তুমি বলেছ যে, তুমি দেবতা; তুমি সাগরের মধ্যে দেবতার সিংহাসনে বসে আছ। কিন্তু তুমি তো একজন মানুষ, দেবতা নও, যদিও তুমি নিজেকে দেবতার মত জ্ঞানী মনে করছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি, সেই কথা টায়ারের রাজাকে গিয়ে বল, অহঙ্কারে মত্ত হয়ে তুমি নিজেকে দেবতা বলে দাবী করেছ। তুমি বলেছ, দেবতার মত তুমি সাগর পরিবৃত হয়ে সিংহাসনে সমাসীন। তুমি দেবতা হওয়ার ভাণ করতে পার কিন্তু তুমি দেবতা নও, তুমি মানবমাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, সোরের শাসককে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন: “‘তুমি ভীষণ গর্বিতমনা! বলে থাক, “আমি দেবতা!’” আমি সমুদ্রের মাঝে দেবতাদের আসনে বসি|” “‘কিন্তু তুমি ঈশ্বর নও, মানুষ! তুমি কেবল নিজেকে দেবতা ভাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে মানুষের-সন্তান, তুমি সোরের অধ্যক্ষকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তোমার হৃদয় গর্বিত হয়েছে, তুমি বলেছ, আমি দেবতা, আমি সমুদ্রদের মাঝখানে ঈশ্বরের আসনে বসে আছি; কিন্তু তুমি তো মানুষমাত্র, দেবতা নও, তা সত্বেও নিজের হৃদয়কে ঈশ্বরের হৃদয়ের মতো বলে মেনেছ।