Ezekiel 28:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তার মধ্যে মহামারী ও তার রন্ধ্রে রন্ধ্রে রক্ত প্রেরণ করবো এবং আহত লোকেরা তার মধ্যে পড়বে, কারণ তলোয়ার চারদিকে তার বিরুদ্ধ হবে, তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার মধ্যে মহামারি পাঠাব এবং তোমার রাস্তায় রক্ত বহাব। চারিদিক থেকে তরোয়ালের আক্রমণের ফলে, আহত লোকেরা তার মধ্যে পতিত হবে। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহার মধ্যে মহামারী ও তাহার চকে চকে রক্ত প্রেরণ করিব, এবং আহত লোকেরা তাহার মধ্যে পতিত হইবে, কারণ খড়্‌গ চারি দিকে তাহার বিরুদ্ধ হইবে, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহার মধ্যে মহামারী ও তাহার চকে চকে রক্ত প্রেরণ করিব, এবং আহত লোকেরা তাহার মধ্যে পতিত হইবে, কারণ খড়্‌গ চারিদিকে তাহার বিরুদ্ধ হইবে, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার উপর আমি মড়ক পাঠাব এবং তোমার রাস্তায় রাস্তায় রক্তপাত হবে। তোমাকে চারদিক থেকে আক্রমণ করা হবে এবং তাতে লোকে খুন হয়ে তোমার মধ্যে পড়ে থাকবে। তখন তোমার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার উপর আমি মহামারী পাঠাব এবং তোমার রাস্তায় রাস্তায় রক্তপাত হবে। তোমাকে চারদিক থেকে আক্রমণ করা হবে এবং তাতে লোকে খুন হয়ে তোমার মধ্যে পড়ে থাকবে। তখন তোমার লোকেরা জানবে যে, আমিই মাবুদ।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমার কাছে মহামারী পাঠাব, নগরের পথে পথে বইয়ে দেব রক্তধারা। তুমি আক্রান্ত হবে চতুর্দিক থেকে, তোমার অধিবাসীরা নিহত হবে। তখন তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সীদোনে রোগ ও মৃত্যু পাঠাব আর শহরের মধ্যে বহু লোক মারা যাবে| খড়্গ শত্রু সৈন্য শহরের বাইরের বহু লোককেও হত্যা করবে| তখন তারা জানবে যে আমিই প্রভু!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার মধ্যে মহামারী ও তার রাস্তাগুলোতে রক্ত পাঠাব এবং আহত লোকেরা তার মধ্যে পতিত হবে, কারণ তরোয়াল চারিদিকে তার বিরুদ্ধে হবে, তাতে তারা জানবে যে আমিই সদাপ্রভু।