Ezekiel 28:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইল-কুলের জ্বালাজনক কোন হুল কিংবা ব্যথাজনক কোন কাঁটা তাদের অবজ্ঞাকারী চারদিকের কোন লোকের মধ্যে আর উৎপন্ন হবে না; তাতে তারা জানবে যে, আমিই সার্বভৌম মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ইস্রায়েল কুলের জন্য ব্যথা দেওয়া কোনও কাঁটাগাছ এবং সূচালো কাঁটার মতো বিদ্বেষী প্রতিবেশী আর থাকবে না। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল-কুলের জ্বালাজনক কোন হুল কিম্বা ব্যথাজনক কোন কন্টক তাহাদের অবজ্ঞাকারী চতুর্দ্দিক্স্থ কোন লোকের মধ্যে আর উৎপন্ন হইবে না; তাহাতে তাহারা জানিবে যে, আমিই প্রভু সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল-কুলের জ্বালাজনক কোন হুল কিম্বা ব্যথাজনক কোন কণ্টক তাহাদের অবজ্ঞাকারী চতুর্দিক্স্থ কোন লোকের মধ্যে আর উৎপন্ন হইবে না; তাহাতে তাহারা জানিবে যে, আমিই প্রভু সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু আরও বললেন, “ইস্রায়েল জাতির জন্য ব্যথা দেওয়া কোন কাঁটাগাছ কিম্বা সূচালো কাঁটার মত ঠাট্টা-বিদ্রূপ কারী প্রতিবেশী জাতি আর থাকবে না। তখন তারা জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ মালিক আরও বললেন, “ইসরাইল জাতির জন্য ব্যথা দেওয়া কোন কাঁটাগাছ কিংবা সূচালো কাঁটার মত ঠাট্টা-বিদ্রূপকারী প্রতিবেশী জাতি আর থাকবে না। তখন তারা জানবে যে, আমিই আল্লাহ্ মালিক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, ইসরায়েলের চারিদিকের যে প্রতিবেশী জাতিবৃন্দ ইসরায়েলকে এতদিন অবজ্ঞা ও উপহাস করেছে, তারা আর কখনও তাদের পথের কাঁটা হবে না, কাঁটা হয়ে বিঁধবে না তাদের। তারা জানবে যে আমিই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘ইস্রায়েলের চার ধারের দেশগুলো যারা তাদের ঘৃণা করেছিল, তারা ইস্রায়েলকে আঘাত করতে আর জ্বালাজনক হুল বা কাঁটার মত হবে না| তখন তারা জানবে যে আমিই প্রভু, তাদের সদাপ্রভু|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল কুলের জ্বালাজনক কোন হুল কিংবা ব্যথাজনক কাঁটা তাদের অবজ্ঞাকারী চারিদিকের কোনো লোকের মধ্যে আর উত্পন্ন হবে না; তাতে তারা জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।