Ezekiel 28:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা নির্ভয়ে সেখানে বাস করবে; হ্যাঁ, তারা বাড়ি নির্মাণ করবে ও আঙ্গুরের বাগান করবে এবং নির্ভয়ে বাস করবে; কেননা তখন আমি তাদের অবজ্ঞাকারী চারদিকের সমস্ত লোককে বিচারসিদ্ধ দণ্ড দেব; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ তাদের আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সেখানে নিরাপদে বাস করবে এবং ঘরবাড়ি বানাবে ও আঙুর ক্ষেত করবে; তাদের বিদ্বেষী প্রতিবেশী সকল জাতিদের যখন আমি শাস্তি দেব তখন তারা নিরাপদে বাস করবে। তখন তারা জানবে যে আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা নির্ভয়ে তথায় বাস করিবে; হাঁ, তাহারা গৃহ নির্ম্মাণ করিবে, ও দ্রাক্ষার উদ্যান করিবে, এবং নির্ভয়ে বাস করিবে; কেননা তখন আমি তাহাদের অবজ্ঞাকারী চতুর্দ্দিকস্থ সকল লোককে বিচারসিদ্ধ দণ্ড দিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই তাহাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা নির্ভয়ে তথায় বাস করিবে; হাঁ, তাহারা গৃহ নির্মাণ করিবে, ও দ্রাক্ষার উদ্যান করিবে, এবং নির্ভয়ে বাস করিবে; কেননা তখন আমি তাহাদের অবজ্ঞাকারী চতুর্দিক্‌স্থ সকল লোককে বিচারসিদ্ধ দণ্ড দিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই তাহাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে তারা ঘর-বাড়ী বানিয়ে নিরাপদে বাস করবে এবং আংগুর ক্ষেত করবে। তাদের ঠাট্টা-বিদ্রূপ কারী প্রতিবেশী জাতিদের সবাইকে যখন আমি শাস্তি দেব তখন তারা নিরাপদে বাস করবে। তাতে তারা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে তারা ঘর-বাড়ী বানিয়ে নিরাপদে বাস করবে এবং আংগুর ক্ষেত করবে। তাদের ঠাট্টা-বিদ্রূপকারী প্রতিবেশী জাতিদের সবাইকে যখন আমি শাস্তি দেব তখন তারা নিরাপদে বাস করবে। তাতে তারা জানবে যে, আমিই তাদের মাবুদ আল্লাহ্‌।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সেখানে নিরাপদে শান্তিতে বাস করবে, ঘর বাঁধবে, রচনা করবে দ্রাক্ষাকুঞ্জ। তাদের যে সমস্ত প্রতিবেশী তাদের ঘৃণা করত, উপহাস করত, তাদের সবাইকে আমি শাস্তি দেব, ইসরায়েলের জীবন হবে নিরাপদ। তখন তারা জানবে যে আমি-ই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সেই দেশে নিরাপদেই বাস করবে, ঘরবাড়ী বানাবে ও দ্রাক্ষা গাছ লাগাবে| চার পাশের যে জাতিরা তাদের ঘৃণা করত, আমি তাদের শাস্তি দেব| তখন ইস্রায়েলবাসী নিরাপদে বাস করবে, আর জানবে যে আমিই তাদের প্রভু ও ঈশ্বর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নির্ভয়ে সেখানে বাস করবে; হ্যাঁ তারা বাড়ি তৈরী করবে এবং নির্ভয়ে বাস করবে; কারণ তখন আমি তাদের অবজ্ঞাকারী চারিদিকের সব লোককে বিচার নিষ্পন্ন করব; তাতে তারা জানবে যে আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু’।”