Ezekiel 28:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার জ্ঞানের মহত্ত্বে বাণিজ্য দ্বারা নিজের ঐশ্বর্য বৃদ্ধি করেছ, তাই তোমার ঐশ্বর্যে তোমার অন্তর গর্বিত হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যবসায়ে তোমার দারুণ দক্ষতায় তুমি তোমার সম্পদ বাড়িয়েছ, এবং তোমার সম্পদের কারণে তোমার হৃদয় অহংকারে ভরে গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার জ্ঞানের মহত্ত্বে বাণিজ্য দ্বারা আপনার ঐশ্বর্য্য বর্দ্ধিত করিয়াছ, তাই তোমার ঐশ্বর্য্যে তোমার চিত্ত গর্ব্বিত হইয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার জ্ঞানের মহত্ত্বে বাণিজ্য দ্বারা আপনার ঐশ্বর্য বর্ধিত করিয়াছ, তাই তোমার ঐশ্বর্যে তোমার চিত্ত গর্বিত হইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাকা ব্যবসায়ী বুদ্ধি দিয়ে তুমি তোমার ধন বাড়িয়েছ এবং তোমার ধন-সম্পদের জন্য তোমার অন্তর অহংকারে ভরে উঠেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাকা ব্যবসায়ী বুদ্ধি দিয়ে তুমি তোমার ধন বাড়িয়েছ এবং তোমার ধন-সম্পদের জন্য তোমার দিল অহংকারে ভরে উঠেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রখর ব্যবসাবুদ্ধির চাতুর্যে ঐশ্বর্যবৃদ্ধি করেছ তুমি। ঐশ্বর্যের অহঙ্কার তোমায় এত্ত করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার মহা প্রজ্ঞা ও ব্যবসা দ্বারা তুমি ধনসম্পত্তি বাড়িয়েছ| আর এখন ঐসব ধনের জন্য তোমার মন গর্বিত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জ্ঞানের মহত্বে বাণিজ্য দ্বারা নিজের ঐশ্বর্য্য বৃদ্ধি করেছ, তাই তোমার ঐশ্বর্য্যে তোমার হৃদয় গর্বিত হয়েছে;