Ezekiel 28:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমাকে কুয়ায় নামাবে; তুমি সমুদ্রগুলোর মধ্যস্থলে, নিহত লোকদের মত মৃত্যুবরণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমাকে কুয়োতে নামাবে, এবং তুমি সমুদ্রের গভীরে এক ভয়ংকর মৃত্যু ভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমাকে কূপে নামাইবে; তুমি সমুদ্রগণের মধ্যস্থলে, নিহত লোকদের ন্যায় মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমাকে কূপে নামাইবে; তুমি সমুদ্রগণের মধ্যস্থলে, নিহত লোকদের ন্যায় মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমাকে মৃতস্থানে নামাবে; তুমি সাগরের গভীরে ভীষণভাবে শেষ হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমাকে কবরে নামাবে; তুমি সাগরের গভীরে ভীষণভাবে শেষ হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমাকে হত্যা করবে, সলিল সমাধিই হবে তোমার শেষ পরিণাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তোমায় টেনে কবরে নামাবে| তুমি সমুদ্রে মারা গেছে এমন নাবিকের মত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমাকে গর্তে নামাবে; তুমি সমুদ্রদের মাঝখানে নিহত লোকেদের মতো মরবে।