Ezekiel 28:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার হত্যাকারীর সাক্ষাতে তুমি বলবে, ‘আমি দেবত’? কিন্তু যে তোমাকে বিদ্ধ করবে, তার হাতে তো তুমি মানুষ মাত্র, দেবতা নও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বধকারীদের সাক্ষাতে, তুমি কি তখন বলবে, “আমি ঈশ্বর”? যাদের হাতে তুমি বধ হয়েছ, তুমি কেবল একজন মানুষ, ঈশ্বর নও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বধকারীর সাক্ষাতে তুমি কি বলিবে, ‘আমি ঈশ্বর’? কিন্তু যে তোমাকে বিদ্ধ করিবে, তাহার হস্তে ত তুমি মনুষ্যমাত্র, দেবতা নহ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বধকারীর সাক্ষাতে তুমি কি বলিবে, ‘আমি ঈশ্বর’? কিন্তু যে তোমাকে বিদ্ধ করিবে, তাহার হস্তে ত তুমি মনুষ্যমাত্র, দেবতা নহ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমাকে শেষ করে দেবে তাদের সামনে তখন কি তুমি বলবে যে, তুমি দেবতা? যারা তোমাকে মেরে ফেলবে তাদের কাছে তুমি হবে একজন মানুষ মাত্র, দেবতা নও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমাকে শেষ করে দেবে তাদের সামনে তখন কি তুমি বলবে যে, তুমি দেবতা? যারা তোমাকে মেরে ফেলবে তাদের কাছে তুমি হবে একজন মানুষ মাত্র, দেবতা নও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যখন তোমাকে হত্যা করতে উদ্যত হবে, তখনও কি তুমি নিজেকে দেবতা বলে দাবী করবে? যখন তুমি হত্যাকারীদের মুখোমুখি দাঁড়াবে, তখন তাদের চোখে তুমি হবে নিতান্তই একটি মানুষ, দেবতা নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ব্যক্তি তোমায় হত্যা করবে| তাও কি তুমি বলবে, “আমি দেবতা?” না! সে তোমাকে তার শক্তির অধীন করবে| তুমি দেখতে পাবে যে তুমি ঈশ্বর নও – মানুষ!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বধকারীর সামনে তুমি কি বলবে, আমি ঈশ্বর? কিন্তু যে তোমাকে বিদ্ধ করবে, তার হাতে তো তুমি মানুষমাত্র দেবতা নও।