Ezekiel 29:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য দেখ, আমি তোমার ও তোমার স্রোতগুলোর বিপক্ষ; আমি মিগ্দোল থেকে সিবেনী পর্যন্ত ও ইথিওপিয়া দেশের সীমা পর্যন্ত, মিসর দেশ নিতান্ত উৎসন্ন ও ধ্বংসস্থান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জন্য আমি তোমার ও তোমার স্রোতোধারা সকলের বিপক্ষে, এবং আমি মিগ্দোল থেকে সিবেনী পর্যন্ত, অর্থাৎ কূশের সীমানা পর্যন্ত, মিশর দেশকে জনশূন্য ও ধ্বংসস্থান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য দেখ, আমি তোমার ও তোমার স্রোতঃসমূহের বিপক্ষ; আমি মিগ্দোল অবধি সিবেনী পর্য্যন্ত, ও কূশ দেশের সীমা পর্য্যন্ত, মিসর দেশ নিতান্ত উৎসন্ন ও ধ্বংসস্থান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য দেখ, আমি তোমার ও তোমার স্রোতঃসমূহের বিপক্ষ; আমি মিগ্দোল অবধি সিবেনী পর্যন্ত, ও কূশ দেশের সীমা পর্যন্ত, মিসর দেশ নিতান্ত উৎসন্ন ও ধ্বংসস্থান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি তোমার ও তোমার নদীর সমস্ত জলের বিরুদ্ধে। আমি মিগ্দোল থেকে সিবেনী, অর্থাৎ কূশের সীমানা পর্যন্ত মিসর দেশকে জনশূন্য ও ধ্বংসস্থান করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি তোমার ও তোমার নদীর সমস্ত পানির বিরুদ্ধে। আমি মিগ্দোল থেকে আসওয়ান, অর্থাৎ ইথিওপিয়ার সীমানা পর্যন্ত মিসর দেশকে জনশূন্য ও ধ্বংসস্থান করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমার শত্রু, তোমার নীল নদেরও শত্রু। উত্তরে মিগদোল নগর থেকে দক্ষিণে আসুয়ান নগর ও সুদানের সীমানা পর্যন্ত সারা মিশরকে আমি নির্জন ঊষর প্রান্তরে পরিণত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি (ঈশ্বর) তোমার বিরুদ্ধে| আমি তোমার নীলনদের বহু শাখা-প্রশাখাগুলিরও বিরুদ্ধে| আমি মিশরকে সম্পূর্ণরূপে ধ্বংস করব| মিগ্দোল থেকে আসওয়ান পর্যন্ত এমনকি কূশ দেশের সীমানা পর্যন্ত শহরগুলি শূন্য হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য দেখ, আমি তোমার ও তোমার জলপ্রবাহের বিরুদ্ধে; আমি মিগদোল থেকে সিবেনী পর্যন্ত ও কূশ দেশের সীমা পর্যন্ত, মিশর দেশ উৎসন্ন ও ধ্বংসস্থান করব।