Ezekiel 29:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষ তার মধ্য দিয়ে যাতায়াত করবে না ও পশু তার মধ্য দিয়ে যাতায়াত করবে না; এবং চল্লিশ বছর পর্যন্ত সেখানে বসতি হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মধ্যে দিয়ে কোনও মানুষ বা পশু যাতায়াত করবে না; চল্লিশ বছর কেউ সেখানে বাস করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যের চরণ তাহা দিয়া যাতায়াত করিবে না; ও পশুর চরণ তাহা দিয়া যাতায়াত করিবে না; এবং চল্লিশ বৎসর পর্য্যন্ত তথায় বসতি হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যের চরণ তাহা দিয়া যাতায়াত করিবে না; ও পশুর চরণ তাহা দিয়া যাতায়াত করিবে না; এবং চল্লিশ বৎসর পর্যন্ত তথায় বসতি হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মধ্য দিয়ে কোন মানুষ বা পশু চলাফেরা করবে না; চল্লিশ বছর ধরে সেখানে কেউ বাস করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মধ্য দিয়ে কোন মানুষ বা পশু চলাফেরা করবে না; চল্লিশ বছর ধরে সেখানে কেউ বাস করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন মানুষ কিম্বা পশু ঐ অঞ্চল মাড়াবে না। চল্লিশ বৎসর সেখানে কোন কিছু বাস করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন লোক এমনকি পশুও মিশরের মধ্যে দিয়ে যাতায়াত করবে না| 40 বছর ধরে কেউ তার মধ্যে দিয়ে যাবেও না, বসবাসও করবে না| 40 বছর ধরে শহরগুলি ধ্বংসস্তুপ হয়ে পড়ে থাকবে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোনো মানুষের পা তা দিয়ে যাবে না ও পশুর পা তা দিয়ে যাবে না এবং এটা চল্লিশ বছরের জন্য দখল হবে না।