Ezekiel 29:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি মিসর দেশকে ধ্বংসপ্রাপ্ত দেশগুলোর মধ্য ধ্বংসস্থান করবো এবং উচ্ছিন্ন নগরগুলোর মধ্যে তার নগরগুলো চল্লিশ বছর পর্যন্ত ধ্বংসস্থান থাকবে; আর আমি মিসরীয়দেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন ও দেশ বিদেশে ছড়িয়ে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধ্বংস হয়ে যাওয়া সমস্ত দেশগুলির মধ্যে আমি মিশর দেশের অবস্থা আরও বেশি খারাপ করে দেব; ধ্বংস হয়ে যাওয়া নগরগুলির মধ্যে তার নগরগুলির চল্লিশ বছর ধরে জনশূন্য হয়ে থাকবে। এবং আমি মিস্রীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি মিসর দেশকে ধ্বংসিত দেশসমূহের মধ্য ধ্বংসস্থান করিব, এবং উচ্ছিন্ন নগরসমূহের মধ্যে তাহার নগর সকল চল্লিশ বৎসর পর্য্যন্ত ধ্বংসস্থান থাকিবে; আর আমি মিস্রীয়দিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন ও দেশবিদেশে বিকীর্ণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি মিসর দেশকে ধ্বংসিত দেশসমূহের মধ্যে ধ্বংসস্থান করিব, এবং উচ্ছিন্ন নগরসমূহের মধ্যে তাহার নগর সকল চল্লিশ বৎসর পর্যন্ত ধ্বংসস্থান থাকিবে; আর আমি মিসরীয়দিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন ও দেশবিদেশে বিকীর্ণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধ্বংস হয়ে যাওয়া সমস্ত দেশগুলোর মধ্যে আমি মিসর দেশের অবস্থা আরও বেশী খারাপ করে দেব; ধ্বংস হয়ে যাওয়া শহরগুলোর মধ্যে তার শহরগুলোর অবস্থা চল্লিশ বছর ধরে আরও খারাপ হয়ে থাকবে। আমি নানা জাতি ও দেশের মধ্যে মিসরীয়দের ছড়িয়ে-ছিটিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধ্বংস হয়ে যাওয়া সমস্ত দেশগুলোর মধ্যে আমি মিসর দেশের অবস্থা আরও বেশী খারাপ করে দেব; ধ্বংস হয়ে যাওয়া শহরগুলোর মধ্যে তার শহরগুলোর অবস্থা চল্লিশ বছর ধরে আরও খারাপ হয়ে থাকবে। আমি নানা জাতি ও দেশের মধ্যে মিসরীয়দের ছড়িয়ে-ছিটিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরকে আমি পৃথিবীর মধ্যে একটি নির্জন পরিত্যক্ত দেশে পরিণত করব। কারণ মিশরের সমস্ত শহর-নগর ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকবে। সে ধ্বংসস্তূপ অন্যান্য যে কোন ধ্বংসস্তূপের চেয়ে ভীষণ, ভয়াবহ। মিশরীদের আমি উদ্বাস্তু করব। তারা নানা দেশে পালিয়ে বেড়াবে, বাস করবে ভিন্‌জাতের মানুষের মধ্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মিশর ধ্বংস করব| শহরগুলো 40 বছর ধরে ধ্বংসের মধ্যে পড়ে থাকবে| আমি জাতিগণের মধ্যে মিশরীয়দের ছড়িয়ে দেব, বিদেশে তাদের আগন্তুকের মত করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি মিশর দেশকে ধ্বংসিত দেশগুলির মধ্যে ধ্বংসস্থান করব এবং উচ্ছিন্ন শহরগুলির মধ্যে তার শহর সব চল্লিশ বছর পর্যন্ত ধ্বংসস্থান থাকবে; আর আমি মিশরীয়দেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন ও দেশ-বিদেশ বিকীর্ন করব।