Ezekiel 29:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সার্বভৌম মাবুদ এই কথা বলেন, যেসব জাতির মধ্যে মিসরীয়েরা ছিন্নভিন্ন হবে তাদের মধ্য থেকে আমি চল্লিশ বছর শেষে তাদেরকে সংগ্রহ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কেননা সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, চল্লিশ বছরের শেষে আমি বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মিশরীয়দের জড়ো করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে সকল জাতির মধ্যে মিস্রীয়েরা ছিন্নভিন্ন হইবে, তাহাদের মধ্য হইতে আমি চল্লিশ বৎসরের শেষে তাহাদিগকে সংগ্রহ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে সকল জাতির মধ্যে মিসরীয়েরা ছিন্নভিন্ন হইবে, তাহাদের মধ্য হইতে আমি চল্লিশ বৎসরের শেষে তাহাদিগকে সংগ্রহ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘চল্লিশ বছরের শেষে আমি নানা দেশে ছড়িয়ে থাকা মিসরীয়দের জড়ো করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘চল্লিশ বছরের শেষে আমি নানা দেশে ছড়িয়ে থাকা মিসরীয়দের জমায়েত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, যে সমস্ত ভিন্‌জাতের মধ্যে মিশরীদের আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম, চল্লিশ বছর পরে সেখান থেকে আবার তাদের ফিরিয়ে আনব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “আমি মিশরের লোকদের বহু জাতির মধ্যে ছিন্ন ভিন্ন করব| কিন্তু 40 বছর পর আমি ঐ লোকদের আবার সংগ্রহ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যে সব জাতির মধ্যে মিশরীয়েরা ছিন্নভিন্ন হবে, তাদের মধ্যে থেকে আমি চল্লিশ বছরের শেষে তাদেরকে সংগ্রহ করব।