Ezekiel 29:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসরের বন্দীদশা ফিরাব ও তাদের উৎপত্তিস্থান পথ্রোষ দেশে তাদেরকে প্রত্যাগমন করাব, সেখানে তারা দুর্বল একটি রাজ্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের বন্দিদশা থেকে ফিরিয়ে তাদের পূর্বপুরুষদের দেশ মিশরের উপরের এলাকাটি দেব। সেখানে তারা এক দুর্বল রাজ্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিসরের বন্দি-দশা ফিরাইব, ও তাহাদের উৎপত্তিস্থান পথ্রোষ দেশে তাহাদিগকে প্রত্যাগমন করাইব, তথায় তাহারা খর্ব্ব এক রাজ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসরের বন্দিদশা ফিরাইব, ও তাহাদের উৎপত্তিস্থান পথ্রোষ দেশে তাহাদিগকে প্রত্যাগমন করাইব, তথায় তাহারা খর্ব এক রাজ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের অবস্থা ফিরিয়ে তাদের পূর্বপুরুষদের দেশ পথ্রোষে নিয়ে যাব। সেখানে তাদের রাজ্য হবে দুর্বল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের অবস্থা ফিরিয়ে তাদের পূর্বপুরুষদের দেশ পথ্রোষে নিয়ে যাব। সেখানে তাদের রাজ্য হবে দুর্বল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের দক্ষিণে তাদের বসতি করাব, যেখানে ছিল তাদের আদি বাসভূমি। সেখানে তারা গড়ে তুলবে ছোট একটি রাজ্য এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মিশরীয়দের বন্দী দশা ফেরাব, তাদের জন্মভূমি পথ্রোষে ফিরিয়ে আনব কিন্তু তাদের রাজ্যও তার গুরুত্ব হারাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মিশরের বন্দিত্ব ফেরাব ও তাদের উৎপত্তিস্থান পথোষ দেশে তাদেরকে ফেরাব, সেখানে তারা নিম্নপদস্থ এক রাজ্য হবে।