Ezekiel 29:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সপ্তবিংশ বছরের প্রথম মাসের প্রথম দিনে, মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাতাশ বছরের প্রথম মাসের প্রথম দিনে, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সপ্তবিংশ বৎসরের প্রথম মাসে, মাসের প্রথম দিবসে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সপ্তবিংশ বৎসরের প্রথম মাসে, মাসের প্রথম দিবসে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের বন্দীদশার সাতাশ বছরের প্রথম মাসের প্রথম দিনে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের বন্দীদশার সাতাশ বছরের প্রথম মাসের প্রথম দিনে মাবুদের এই কালাম আমার উপর নাজেল হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের নির্বাসনের সাতাশ বৎসরের প্রথম মাসের প্রথম দিনে প্রভু পরমেশ্বর আমাকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নির্বাসনের সাতাশতম বছরের প্রথম মাসের প্রথম দিনে প্রভুর এই বাক্য আমার কাছে এল| তিনি বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে সাতাশ বছরের প্রথম মাসে মাসের প্রথম দিনের, প্রভু সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,