Ezekiel 29:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারকে মিসর দেশ দেব; সে তার লোকদের নিয়ে যাবে, তার দ্রব্য লুট করবে ও তার সম্পত্তি অপহরণ করবে; তা-ই তার সৈন্যের বেতন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে মিশর দেশটা দেব, আর সে তার ধনসম্পদ নিয়ে যাবে। তার সৈন্যদলের বেতনের জন্য সে সেই দেশ লুটপাট করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি বাবিল-রাজ নবূখদ্রিৎসরকে মিসর দেশ দিব; সে তাহার লোকারণ্য লইয়া যাইবে, তাহার দ্রব্য লুট করিবে, ও তাহার সম্পত্তি অপহরণ করিবে; তাহাই তাহার সৈন্যের বেতন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি বাবিল-রাজ নবূখদ্নিৎসরকে মিসর দেশ দিব; সে তাহার লোকারণ্য লইয়া যাইবে, তাহার দ্রব্য লুট করিবে, ও তাহার সমপত্তি অপহরণ করিবে; তাহাই তাহার সৈন্যের বেতন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি বাবিলের রাজা নবূখদ্নিৎসরকে মিসর দেশটা দেব আর সে তার ধন-সম্পদ নিয়ে যাবে। তার সৈন্যদলের বেতনের জন্য সে সেই দেশটা লুটপাট করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারকে মিসর দেশটা দেব আর সে তার ধন-সম্পদ নিয়ে যাবে। তার সৈন্যদলের বেতনের জন্য সে সেই দেশটা লুটপাট করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই এবার আমি, সর্বাধিপতি প্রভু বলছি: রাজা নেবুকাডনেজারকে আমি মিশর দেশ দান করছি। সে মিশর লুন্ঠন করে সমস্ত ঐশ্বর্য ধনসম্পদ নিয়ে যাবে তার সৈন্যদলের পারিশ্রমিকস্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “আমি মিশর দেশ বাবিলের রাজা নবূখদ্রিত্সরকে দেব আর সে মিশরের লোকদের বহন করে নিয়ে যাবে| সেটাই হবে নবূখদ্রিত্সরের সেনাদলের বেতন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি বাবিলের রাজা নবূখদ্নিৎসরকে মিশর দেশ দেব; সে তার সম্পত্তি নিয়ে যাবে, তার জিনিস লুট করবে ও তার সম্পত্তি অপহরণ করবে; তাই তার সেনার বেতন হবে।