Ezekiel 29:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি আকড়া দিয়ে তোমার চোয়ালে কড়া লাগাব, তোমার স্রোতের মাছগুলোকে তোমার আঁশের সঙ্গে লাগিয়ে দেব এবং তোমার স্রোতগুলোর মধ্য থেকে তোমাকে টেনে তুলে আনব; তোমার স্রোতের মাছগুলো তখনও তোমার আঁশে লেগে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার চোয়ালে বড়শি পরাব এবং তোমার স্রোতোধারার মাছগুলিকে তোমার আঁশের সঙ্গে লাগিয়ে দেব। তোমার স্রোতের মধ্যে থেকে আমি তোমাকে টেনে তুলব, তখনও তোমার স্রোতের মাছগুলি তোমার আঁশের সঙ্গে লেগে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি তোমার হনু ফুঁড়িব, তোমার স্রোতঃসমূহের মৎস্য সকল তোমার আঁইসে সংলগ্ন করিব, এবং তোমার স্রোতঃসমূহের মধ্য হইতে তোমাকে তুলিব; তোমার স্রোতঃসমূহের মৎস্য সকল তখনও তোমার আঁইসে লাগিয়া থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি তোমার হনু ফুঁড়িব, তোমার স্রোতঃসমূহের মৎস্য সকল তোমার আঁইসে সংলগ্ন করিব, এবং তোমার স্রোতঃসমূহের মধ্য হইতে তোমাকে তুলিব; তোমার স্রোতঃসমূহের মৎস্য সকল তখনও তোমার আঁইসে লাগিয়া থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তোমার চোয়ালে কড়া লাগাব ও তোমার নদীর মাছগুলোকে তোমার আঁশের সংগে লাগিয়ে দেব। তোমার আঁশে লেগে থাকা সব মাছ সুদ্ধই আমি তোমাকে তোমার নদী থেকে টেনে তুলে আনব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তোমার চোয়ালে কড়া লাগাব ও তোমার নদীর মাছগুলোকে তোমার আঁশের সংগে লাগিয়ে দেব। তোমার আঁশে লেগে থাকা সব মাছ সুদ্ধই আমি তোমাকে তোমার নদী থেকে টেনে তুলে আনব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমার চোয়ালে বড়শি গেঁথে দেব এবং তোমার নদীর সমস্ত মাছ এসে তোমার গায়ে সেঁটে যাবে। তখন আমি তোমার গায়ে সেঁটে থাকা মাছশুদ্ধ তোমাকে নীলের জল থেকে টেনে তুলে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘কিন্তু আমি তোমার চোয়ালে বঁড়শি দিয়ে বিঁধিয়ে দেব| নীলনদের মাছরা তোমার আঁশে ধরা পড়বে| আমি তোমাকে মাছশুদ্ধ নদী থেকে ডাঙ্গায় তুলে আনব| আমি তোমাকে সবেগে নির্জন প্রান্তরে ছুঁড়ে ফেলে দেব| তুমি মাটিতে পড়ে থাকবে, কেউ তোমায় তুলে কবর দেবে না| আমি তোমাকে খাদ্যস্বরূপ বন্য পশু ও পাখিদের কাছে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তোমার চোয়াল ফুঁড়ব, তোমার জলপ্রবাহের মাছ সব তোমার আঁশে আটকে দেব এবং তোমার জলপ্রবাহের মাছ সব তখনও তোমার আঁশে লেগে থাকবে।