Ezekiel 29:5 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমার স্রোতের সমস্ত মাছসুদ্ধ তোমাকে মরুভূমিতে ফেলে দেব; তুমি মাঠের উপরে পড়ে থাকবে, সংগৃহীত বা সঞ্চিত হবে না; আমি তোমাকে ভূমির পশুদের ও আসমানের পাখিগুলোর খাদ্য হিসেবে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাকে ও তোমার স্রোতোধারার মাছগুলিকে আমি প্রান্তরে ফেলে রাখব। তুমি খোলা মাঠে পড়ে থাকবে এবং কেউ তোমাকে জড়ো করবে না বা তুলবে না। আমি খাবার হিসেবে তোমাকে ভূমির পশু এবং আকাশের পাখিদের দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমার স্রোতঃসমূহের সমস্ত মৎস্যশুদ্ধ তোমাকে প্রান্তরে ফেলিয়া দিব; তুমি মাঠের পৃষ্ঠে পতিত থাকিবে, সংগৃহিত কি সঞ্চিত হইবে না; আমি তোমাকে ভূমির পশুদের ও আকাশের পক্ষীদের ভক্ষ্যরূপে দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমার স্রোতঃসমূহের সমস্ত মৎস্যসুদ্ধ তোমাকে প্রান্তরে ফেলিয়া দিব; তুমি মাঠের পৃষ্ঠে পতিত থাকিবে, সংগৃহীত কি সঞ্চিত হইবে না; আমি তোমাকে ভূমির পশুদের ও আকাশের পক্ষীদের ভক্ষ্যরূপে দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাকে ও তোমার নদীর সব মাছগুলোকে মরু-এলাকায় ফেলে রাখব। তুমি খোলা মাঠে পড়ে থাকবে এবং তোমাকে তুলে কবর দেওয়া হবে না। আমি খাবার হিসাবে তোমাকে বুনো পশু ও আকাশের পাখীদের দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাকে ও তোমার নদীর সব মাছগুলোকে মরুভূমিতে ফেলে রাখব। তুমি খোলা মাঠে পড়ে থাকবে এবং তোমাকে তুলে কবর দেওয়া হবে না। আমি খাবার হিসাবে তোমাকে বুনো পশু ও আকাশের পাখীদের দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুভূমিতে ছুঁড়ে দেব। তোমার দেহ মাটিতে আছড়ে পড়বে এবং সেইভাবেই পড়ে থাকবে, তোমার সমাধি হবে না। তোমার দেহ হবে পশু আর চিল-শকুনের আহার।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমার জলপ্রবাহের সব মাছশুদ্ধ তোমাকে মরুপ্রান্তে ফেলে দেব; তুমি মাঠের ওপরে পড়ে থাকবে, সংগৃহীত কি সঞ্চিত হবে না; আমি তোমাকে ভূমির পশুদের ও আকাশের পাখিদের খাবার হিসাবে দিলাম।