Ezekiel 29:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তারা তোমার হাত ধরতো, তখন তুমি ফেটে তাদের সমস্ত কাঁধ বিদীর্ণ করতে; এবং যখন তারা তোমার উপরে নির্ভর করতো তখন তুমি ভেঙ্গে যেতে ও তাদের সমস্ত কোমর অসার করতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তারা তোমাকে হাতে ধরত, তুমি ফেটে গিয়ে তাদের কাঁধে আঘাত করতে; যখন তারা তোমার উপর ভর দিত তখন তুমি ভেঙে যেতে এবং তাদের পিঠ তাতে মুচড়ে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তাহারা তোমাকে হস্তে ধরিত, তখন তুমি ফাটিয়া তাহাদের সমস্ত স্কন্ধ বিদীর্ণ করিতে; এবং যখন তাহারা তোমার উপরে নির্ভর করিত, তখন তুমি ভাঙ্গিয়া যাইতে ও তাহাদের সমস্ত কটিদেশ অসাড় করিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তাহারা তোমাকে হস্তে ধরিত, তখন তুমি ফাটিয়া তাহাদের সমস্ত স্কন্ধ বিদীর্ণ করিতে; এবং যখন, তাহারা তোমার উপরে নির্ভর করিত, তখন তুমি ভাঙ্গিয়া যাইতে ও তাহাদের সমস্ত কটিদেশ অসার করিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমাকে হাত দিয়ে ধরলে পর তুমি ফেটে গিয়ে তাদের কাঁধে আঘাত করতে। তারা যখন তোমার উপর ভর দিত তখন তুমি ভেংগে যেতে এবং তাদের পিঠ তাতে মোচড় খেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমাকে হাত দিয়ে ধরলে পর তুমি ফেটে গিয়ে তাদের কাঁধে আঘাত করতে। তারা যখন তোমার উপর ভর দিত তখন তুমি ভেংগে যেতে এবং তাদের পিঠ তাতে মোচড় খেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যখন তোমার উপরে ভর দিল, তখন তুমি ভেঙ্গে পড়লে, তাদের কাঁধে বিঁধে গেলে। হেঁচকা লেগে তাদের কোমর দুমড়ে গেল ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ইস্রায়েল তোমার সঙ্গে লেগে রইল, তখন তুমি ভেঙ্গে পড়লে এবং সে তোমার ঘাড় মটকে দিল| যখন ইস্রায়েল তোমার ওপর হেলান দিল, তুমি ভেঙ্গে পড়লে আর ওদের ফেলে দিলে| কিন্তু মিশর কেবল তাদের হাত ও কাঁধ বিদ্ধ করেছে| তারা সাহায্যের জন্য তোমার ওপর ভার দিয়েছিল, কিন্তু তুমি তার কাঁধ মুচড়ে ভেঙ্গে দিয়েছ|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তারা তোমাকে হাতে ধরত, তখন তুমি ভেঙে তাদের সমস্ত কাঁধ বিদীর্ণ করতে এবং যখন তারা তোমার ওপরে নির্ভর করত, তাদের সমস্ত কোমর অসাড় করতে।