Ezekiel 29:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসর দেশ ধ্বংস ও উৎসন্ন স্থান হবে; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ; যেহেতু তুমি বলতে, নদী আমার, আমিই তা উৎপন্ন করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশর হবে একটি জনশূন্য ধ্বংসস্থান। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু। “ ‘কারণ তুমি বলেছিলে, “এই নীলনদ আমার; আমি এটি তৈরি করেছি,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর দেশ ধ্বংস ও উৎসন্ন স্থান হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু; যেহেতু তুমি বলিতে, নদী আমার, আমিই তাহা উৎপন্ন করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর দেশ ধ্বংস ও উৎসন্ন স্থান হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু; যেহেতু তুমি বলিতে, নদী আমার, আমিই তাহা উৎপন্ন করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর হবে একটা জনশূন্য ধ্বংসস্থান। তখন তোমার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু। “‘তুমি বলেছ যে, নীল নদী তোমার আর তুমিই সেটা তৈরী করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর হবে একটা জনশূন্য ধ্বংসস্থান। তখন তোমার লোকেরা জানবে যে, আমিই মাবুদ। “ ‘তুমি বলেছ যে, নীল নদ তোমার আর তুমিই সেটা তৈরী করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর ধ্বংস হবে, উচ্ছন্নে যাবে। তখনই তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। কারণ তুমি বলেছিলে, নীল নদ তোমার, এ তোমারই হাতে গড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর শূন্য ও ধ্বংস হবে, তখন তারা জানবে আমিই প্রভু|” ঈশ্বর বললেন, “কেন আমি এসব কাজ করব? কারণ তুমি বলেছ, ‘এই নদী আমার, আমিই এর নির্মাতা|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর দেশ ধ্বংসিত ও উত্সন্ন জায়গা হবে; তাতে তারা জানবে যে, আমিই সদাপ্রভু; কারণ তুমি বলতে, নদী আমার, আমিই তা উৎপন্ন করেছি।