Ezekiel 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, তোমার কাছে যা উপস্থিত, তা ভোজন কর, এই কিতাবখানি ভোজন কর এবং ইসরাইল-কুলের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, তোমার সামনে যা রয়েছে তা খাও, এই গুটানো বইটি খাও; তারপর ইস্রায়েল কুলের কাছে গিয়ে কথা বলো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তোমার কাছে যাহা উপস্থিত, তাহা ভোজন কর, এই পুস্তকখানি ভোজন কর, এবং ইস্রায়েল-কুলের নিকটে গিয়া তাহাদের সহিত কথা বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তোমার কাছে যাহা উপস্থিত, তাহা ভোজন কর, এই পুস্তকখানি ভোজন কর, এবং ইস্রায়েল-কুলের নিকটে গিয়া তাহাদের সহিত কথা বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তোমার সামনে যা আছে তা তুমি খাও; এই গুটিয়ে রাখা বইটা খেয়ে ফেল, তারপর ইস্রায়েলীয়দের কাছে গিয়ে কথা বল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তোমার সামনে যা আছে তা তুমি খাও; এই গুটিয়ে রাখা কিতাবটা খেয়ে ফেল, তারপর বনি-ইসরাইলদের কাছে গিয়ে কথা বল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর বললেন, মর্ত্য মানব, এই পুঁথিখানি খাও। তারপর যাও, ইসরায়েলীদের কাছে গিয়ে বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমায় বললেন, “মনুষ্যসন্তান, যা দেখছ খাও| এই গোটানো পুঁথি ভোজন কর, এবং এই সমস্ত কথা ইস্রায়েল পরিবারকে গিয়ে বল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে বললেন, মানুষের সন্তান, তুমি যা পেয়েছো খাও, এই গোটানো বইটি খাও, তারপর যাও ইস্রায়েল কুলের সঙ্গে কথা বল,