Ezekiel 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান আমি তোমাকে যা যা বলি, সেসব কালাম তুমি অন্তরে গ্রহণ কর, কান দিয়ে শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে আরও বললেন, “হে মানবসন্তান, আমি তোমাকে যে সকল কথা বলব তা তুমি মন দিয়ে শোনো ও অন্তরে গ্রহণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান আমি তোমাকে যাহা যাহা বলি, সেই সমস্ত বাক্য তুমি অন্তঃকরণে গ্রহণ কর, কর্ণ দিয়া শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাকে আরও কহিলেন, হে মনুষ্য-সন্তান আমি তোমাকে যাহা যাহা বলি, সেই সমস্ত বাক্য তুমি অন্তঃকরণে গ্রহণ কর, কর্ণ দিয়া শোন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে আরও বললেন, “হে মানুষের সন্তান, আমি তোমাকে যে সব কথা বলব তা তুমি মন দিয়ে শোনো ও অন্তরে জমা রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে আরও বললেন, “হে মানুষের সন্তান, আমি তোমাকে যে সব কথা বলব তা তুমি মন দিয়ে শোনো ও অন্তরে জমা রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন, মন দিয়ে শোন। যা বলি, মনে রেখো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বর আমায় বললেন, “মনুষ্যসন্তান, আমার প্রতিটি কথা তোমার শোনা উচিত, আর সেগুলো মনে রাখা উচিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি আমাকে বললেন, “মানুষের সন্তান, যে সমস্ত কথা যা আমি তোমার কাছে ঘোষণা করছি, সে সব কথা তুমি হৃদয়ে গ্রহণ কর এবং কান দিয়ে শোন।