Ezekiel 3:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রূহ্ আমাকে তুলে নিলেন এবং আমি আমার পেছন দিকে এই কালাম মহাকল্লোলের শব্দের মত তাঁর স্থান থেকে শুনলাম, ‘ধন্য মাবুদের মহিমা।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন, আর আমার পিছনে আমি মহা-গজরানির শব্দ শুনতে পেলাম যখন আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সদাপ্রভুর মহিমা উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আত্মা আমাকে তুলিয়া লইলেন, এবং আমি আমার পশ্চাৎ দিকে এই বাক্য মহানির্ঘোষের শব্দের ন্যায় তাঁহার স্থান হইতে শুনিলাম, ‘ধন্য সদাপ্রভুর প্রতাপ’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আত্মা আমাকে তুলিয়া লইলেন, এবং আমি আমার পশ্চাৎ দিকে এই বাক্য মহানির্ঘোষের শব্দের ন্যায় তাঁহার স্থান হইতে শুনিলাম, ‘ধন্য সদাপ্রভুর প্রতাপ’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন, আর আমি আমার পিছনে জোরে বলা এই কথা শুনলাম, “সদাপ্রভুর বাসস্থানে তাঁর মহিমার গৌরব হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আল্লাহ্র রূহ্ আমাকে তুলে নিলেন, আর আমি আমার পিছনে জোরে বলা এই কথা শুনলাম, “মাবুদের বাসস্থানে তাঁর মহিমার প্রশংসা হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর ঈশ্বরের আত্মা আমাকে উপরে তুলে নিলেন। পশ্চাৎপটে আমি শুনলাম বজ্রগম্ভীর কন্ঠে উচ্চারিত হচ্ছে: দ্যুলোকে ঈশ্বরের মহিমা হোক!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর বাতাস আমায় ওপরে উঠিয়ে দিল আর আমি আমার পেছনে একটা স্বর শুনতে পেলাম| সেটা ছিল বজ্রের মত জোরালো| শব্দটি বলল, “যেখানে ওটি ছিল সেই জায়গা থেকে উঠে আসা প্রভুর মহিমা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন এবং আমি আমার পেছন দিকে একটা প্রচণ্ড ভূমিকম্পের মত শব্দ শুনলাম, বলছে, “সদাপ্রভুর মহিমা তাঁর জায়গা থেকে ধন্য হোক!”