Ezekiel 3:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ প্রাণীদের পরস্পরের পাখা চালানোর আওয়াজ, তাদের পাশে চাকার আওয়াজ, এই মহাকল্লোলের আওয়াজ শুনলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই জীবন্ত প্রাণীদের ডানা একে অন্যের সঙ্গে ঘসার শব্দ ও তাদের পাশের চাকার শব্দ, এক গজরানির শব্দ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ প্রাণীদের পরস্পরের পক্ষসমাঘাতের শব্দ, তাহাদের পার্শ্বে চক্রের শব্দ, এই মহানির্ঘোষের শব্দ শুনিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ প্রাণীদের পরস্পরের পক্ষসমাঘাতের শব্দ, তাহাদের পার্শ্বে চক্রের শব্দ, এই মহানির্ঘোষের শব্দ শুনিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সেই জীবন্ত প্রাণীদের একে অন্যের সংগে ডানা ঘষার শব্দ ও তাঁদের পাশের চাকার শব্দ খুব জোরে শুনতে পেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সেই প্রাণীদের একে অন্যের সংগে ডানা ঘষার শব্দ ও তাঁদের পাশের চাকার শব্দ খুব জোরে শুনতে পেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুনলাম, সেই প্রাণীদের ডানা ঝাপটানোর আওয়াজ এবং তাদের পাশের চাকাগুলির ধাবমান গতির গুরুগম্ভীর শব্দ, যা ছিল ভূমিকম্পের মহানির্ঘোষের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর পশুরা সেই ডানা ঝাপটাতে লাগল আর তারা পরস্পরের গায়ে লাগলে ভীষণ শব্দ হল| আর তাদের সামনের চাকাগুলোও জোরে শব্দ করতে শুরু করল – তা বজ্রের মত জোরালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি জীবন্ত প্রাণীদের ডানার শব্দ শুনলাম যেন তারা অন্যকে স্পর্শ করে আছে তাদের সঙ্গে চাকার শব্দ ছিল এবং মহা ভূমিকম্পের শব্দ ছিল।