Ezekiel 3:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রূহ্ আমাকে তুলে নিয়ে গেলে আমি মনে দুঃখ পেয়ে গমন করলাম; আর মাবুদের হাত আমার উপরে বলবৎ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিয়ে গেলে আমি মনে দুঃখ ও আমার আত্মায় রাগ নিয়ে গেলাম, আর সদাপ্রভুর শক্তিশালী হাত আমার উপর ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আত্মা আমাকে তুলিয়া লইয়া গেলে আমি মনস্তাপে দুঃখিত হইয়া গমন করিলাম; আর সদাপ্রভুর হস্ত আমার উপরে বলবৎ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আত্মা আমাকে তুলিয়া লইয়া গেলে আমি মনস্তাপে দুঃখিত হইয়া গমন করিলাম; আর সদাপ্রভুর হস্ত আমার উপরে বলবৎ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিয়ে যাবার সময় আমি মনে বিরক্তি ও রাগ নিয়ে গেলাম, আর সদাপ্রভুর কঠিন হাত আমার উপরে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র রূহ্ আমাকে তুলে নিয়ে যাবার সময় আমি মনে বিরক্তি ও রাগ নিয়ে গেলাম, আর মাবুদের কঠিন হাত আমার উপরে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের মহাশক্তি আমাকে স্থানান্তরে নিয়ে যাওয়ায় আমি অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আত্মা আমায় তুলে নিয়ে গেল| আমি সেই স্থান পরিত্যাগ করলে খুব দুঃখিত ও আত্মায উষ্ঠিগ্ন হলাম| কিন্তু আমি আমার মধ্যে প্রভুর শক্তি অনুভব করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের আত্মা আমাকে তুলল এবং নিয়ে গেল এবং আমি তিক্ততায় আত্মার ক্রোধে গেলাম কারণ সদাপ্রভুর হাত আমার উপরে জোরে পেষণ করছিল।