Ezekiel 3:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি টেল্‌-আবীবে অবস্থিত নির্বাসিত লোকদের, কবার নদীতীরবাসীদের কাছে এলাম এবং তারা যে স্থানে বাস করতো, সেই স্থানে সাত দিন স্তব্ধ থেকে তাদের মধ্যে বসে রইলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বন্দিরা কবার নদীর কাছে তেল-আবীবে ছিল তাদের কাছে গেলাম। আর সেখানে, যেখানে তারা বাস করছিল, আমি তাদের মধ্যে—বিহ্বল হয়ে—সাত দিন বসে থাকলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি টেল্‌-আবীবস্থ নির্ব্বাসিত লোকদের, কবার নদীতীরবাসীদিগের কাছে আসিলাম, এবং তাহারা যে স্থানে বাস করিত, সেই স্থানে সাত দিন স্তব্ধ থাকিয়া তাহাদের মধ্যে বসিয়া রহিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি টেল্‌-আবীবস্থ নির্বাসিত লোকদের, কবার নদীতীর-বাসীদের কাছে আসিলাম, এবং তাহারা যে স্থানে বাস করিত, সেই স্থানে সাত দিন স্তব্ধ থাকিয়া তাহাদের মধ্যে বসিয়া রহিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বন্দীরা কবার নদীর কাছে তেল-আবীবে ছিল আমি তাদের কাছে গেলাম। তারা যেখানে বাস করছিল আমি সেখানে তাদের মধ্যে সাত দিন হতভম্ব হয়ে বসে রইলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বন্দীরা কবার নদীর কাছে তেল-আবীবে ছিল আমি তাদের কাছে গেলাম। তারা যেখানে বাস করছিল আমি সেখানে তাদের মধ্যে সাত দিন হতভম্ব হয়ে বসে রইলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এলাম তেল আবিব-এ, কিবার নদীর তীরে, যেখানে নির্বাসিতদের বাস। এই বিস্ময়কর অভিজ্ঞতায় অভিভূত হয়ে আমি সেখানে সাতদিন কাটালাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ইস্রায়েলের সেই লোকদের কাছে গেলাম যাদের কবার নদীর ধারে তেল আবিবে বাস করতে বাধ্য করা হয়েছিল| আমি গিয়ে তাদের মাঝে সাত দিন ধরে স্তব্ধ হয়ে বসে রইলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি তেল আবীবে বন্দিদের কাছে গেলাম যারা কবার নদীর ধরে বাস করছিল এবং আমি সেখানে সাত দিন মগ্ন হয়ে আশ্চর্য্যভাবে তাদের মধ্যে থাকলাম।