Ezekiel 3:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন আমি দুষ্ট লোককে বলি, তুমি মরবেই মরবে, তখন তুমি যদি তাকে চেতনা না দাও এবং তার প্রাণরক্ষার জন্য চেতনা দেবার জন্য সেই দুষ্ট লোককে তার কুপথের বিষয় কিছু না বল, তবে সেই দুষ্ট লোক নিজের অপরাধে মরবে, কিন্তু তার রক্তের প্রতিশোধ আমি তোমার হাত থেকে নেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন একজন দুষ্ট লোককে বলি, ‘তুমি নিশ্চয় মরবে,’ তখন তুমি যদি তাকে সাবধান না করো, কিংবা তার প্রাণ বাঁচাতে মন্দ পথ থেকে ফিরবার জন্য কিছু না বলো, তবে সেই দুষ্টলোক তার পাপের জন্য মরবে, কিন্তু তার রক্তের জন্য আমি তোমাকে দায়ী করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন আমি দুষ্ট লোককে বলি, তুমি মরিবেই মরিবে, তখন তুমি যদি তাহাকে চেতনা না দেও, এবং তাহার প্রাণরক্ষার্থে চেতনা দিবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয় কিছু না বল, তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে, কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন আমি দুষ্ট লোককে বলি, তুমি মরিবেই মরিবে, তখন তুমি যদি তাহাকে চেতনা না দেও, এবং তাহার প্রাণরক্ষার্থে চেতনা দিবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয় কিছু না বল, তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে, কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন একজন দুষ্ট লোককে বলি, ‘তুমি নিশ্চয়ই মরবে,’ তখন তুমি যদি তাকে সাবধান না কর, কিম্বা তার প্রাণ বাঁচাতে মন্দ পথ থেকে ফিরাবার জন্য কিছু না বল, তবে সেই দুষ্ট লোক তার পাপের জন্য মরবে, কিন্তু তার মৃত্যুর জন্য আমি তোমাকে দায়ী করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন একজন দুষ্ট লোককে বলি, ‘তুমি নিশ্চয়ই মরবে,’ তখন তুমি যদি তাকে সাবধান না কর, কিংবা তার প্রাণ বাঁচাতে খারাপ পথ থেকে ফিরাবার জন্য কিছু না বল, তবে সেই দুষ্ট লোক তার গুনাহের জন্য মরবে, কিন্তু তার মৃত্যুর জন্য আমি তোমাকে দায়ী করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন দুষ্ট লোকের মৃত্যু অবধারিত, এ কথা তোমায় জানালে তুমি যদি তাকে সাবধান না কর, যদি তার জীবন রক্ষার জন্য তাকে মন্দপথ পরিহার করতে না বল, তাহলে পাপলিপ্ত অবস্থাতেই তার মৃত্যু হবে। তার মৃত্যুর জন্য আমি তোমাকেই দায়ী করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমি বলি, ‘এই মন্দ লোকটি মারা যাবে!’ তখন তুমি অবশ্যই তাকে সাবধান কোরো! তুমি তাকে অবশ্যই বলবে তার জীবনধারা পরিবর্ত্তন করতে ও মন্দ কাজ আর না করতে| সেই ব্যক্তিকে সাবধান না করলে সে মারা যাবে বটে কিন্তু তার মৃত্যুর জন্য আমি তোমাকে দায়ী করব! কারণ তুমি তার প্রাণ বাঁচাতে তার কাছে যাওনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি দুষ্ট লোককে বলি, তুমি অবশ্যই মরবে এবং তুমি তাকে সাবধান করো না বা দুষ্ট লোককে সাবধান করে বলোনা তার মন্দ কাজগুলোর কথা যদি সে বেঁচে যায় একজন দুষ্ট লোক মরবে তার পাপের জন্য, কিন্তু আমি তোমার হাত থেকে তার রক্ত চাইব।